আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ায় কর্ণাটকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ায় কর্ণাটকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়েছেন— অভিযোগ তুলে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে। গত রোববার বিকেল ৩টার দিকে বেঙ্গালুরুর কুদুপু এলাকার ভাত্রা কাল্লুর্তি মন্দিরের কাছে ঘটেছে এই ঘটনা।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে কর্ণাটক রাজ্য সরকারের পুলিশমন্ত্রী জে পরমেশ্বর বলেন, গত রোববার দুপুরে কুদুপুতে ভাত্রা কাল্লুর্তি মন্দিরের কাছে এক ব্যক্তি মব সন্ত্রাসের শিকার হয়েছেন। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ— তিনি সেখানে একটি ক্রিকেট ম্যাচে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন। এ হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন ২৫ জন। তাদের কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারেও অভিযান শুরু হয়েছে।

এইদিকে বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার অনুপম আগ্রাওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, গত রোববার স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। আনুমানিক ৪০ বছর বয়সী নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

অনুপম আগ্রাওয়াল বলেন, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি, রোববার বিকেল ৩টার দিকে ভাত্রা কাল্লুর্তি মন্দিরের কাছে যে মাঠে ক্রিকেট ম্যাচ চলছিল, তার সংলগ্ন এলাকায় সচিন নামের এক অটোরিকশা চালকের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন ওই ব্যক্তি। এক পর্যায়ে তিনি সচিনের গায়ে হাত তোলেন। এতে সচিন ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তির ওপর হামলে পড়ে এবং আশপাশের জনতার উদ্দেশ্যে বলে যে ওই ব্যক্তি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছেন।

তিনি বলেন, সচিনের চিৎকারে কয়েক জন উৎসাহী পথচারী এসে ওই ব্যক্তিকে পেটানো শুরু করে। এ সময় কয়েকজন পথচারী তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু ভিড়ের কারণে তারা ব্যর্থ হন। গণপিটুনির জেরেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এই মব সহিংসতায় যুক্ত হয়েছিলেন অন্তত ২৫ জন। 

আগ্রাওয়াল বলেন, এই ঘটনার পর অভিযানে নামে বেঙ্গালুরু পুলিশ এবং মঙ্গলবার পর্যন্ত এই হত্যাকাণ্ডের মূল হোতা সচিনসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারেও তৎপরতা জারি আছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত