আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

অনুগল্প: জীবন সঞ্জীবিত মাতৃদুগ্ধে

অনুগল্প: জীবন সঞ্জীবিত মাতৃদুগ্ধে

বেলুড় রামকৃষ্ণ মিশনের অডিটোরিয়াম থেকে বের হলো অভীক একরাশ ভালোলাগা নিয়ে। আন্ত:রাজ্য বিতর্ক প্রতিযোগিতা ছিল জীবনানন্দ দাশের জন্মদিনে। বিষয়: "অদ্ভূত আঁধারেও সবুজ স্বপ্ন- গান"। বিচারক মন্ডলীর সদস্য ছিল অভীক। হাড্ডাহাড্ডি লড়াই চললো কলেজগুলোর মধ্যে। শেষ সময়ে এসে প্রেসিডেন্সীর সৌজন্য বলে ছেলেটি জয় ছিনিয়ে নিল। ছেলেটির অদ্ভূত ব্যাখ্যায় সারা হলে হাততালির ঝড় বিজয়ী নির্বাচনে সাহায্য করল। 'অ্যাকটিনোমাইসেটিস' নামে এক ব্যাকটেরিয়া আছে যা মাটিতে বৃষ্টি পড়লে যে সোঁদা গন্ধ ছাড়ে ,তার কারণ। জীবনানন্দ দাশের কবিতা ও ঠিক ঐ ব্যাকটেরিয়ার মতোই। জীবনের সোঁদা গন্ধটা  ফিরিয়ে আনে বারে বারে
সমস্ত প্রতিকুলতার মাঝেও। সত্যিই মন ভালো করে দেওয়া ব্যাখ্যা একদম নতুন মোড়কে !
       

ষ্টেশনে নেমে ক্লান্ত অভীক টলোমলো পায়ে বাড়ির পথে। হঠাৎ ষ্টেশনের প্রান্তে এসে চমকে উঠল। বড়ো মায়াময় দৃশ্য ! ষ্টেশন পাগলী একটা কুকুর ছানাকে কোলে নিয়ে বুকের দুধ খাওয়াচ্ছে । সারা মুখ জুড়ে আবেশী হাসি।পরম মমতায় কুকুর ছানাটার সারা গায়ে হাত বুলিয়ে যাচ্ছে। দূরে দাঁড়িয়ে বাচ্চাটার মা দেখে চলেছে এ দৃশ্য।তার মুখেও মাতৃত্বের অনুভব। দুই মা যেন এক হয়ে গেছে তাদের মাতৃত্বের অনুভবে !
       

থমকে দাঁড়িয়ে পড়ল অভীক। মনে পড়ল, মাসখানেক আগে পাগলীর একটা বাচ্ছা হয়।দিন দশেক আগে বাচ্চাটা মারা যায়। সেদিন ওর বুকফাটা কান্না ষ্টেশনের সকলের বুক বিদীর্ণ করে দিয়েছিল।সেই অতৃপ্ত মাতৃত্ব যেন আজ পূরণ হচ্ছে ওর। সত্যিই মা তো এমনই হয় ! অভীকের মনে হলো, মায়ের দুধ ও যেন অ্যাকটিনোমাইসেটিস ! জীবনের তপ্ত মাটিতে সোঁদা গন্ধ ফিরিয়ে দিয়ে যায় মায়ের মমতার স্পর্শে !

শেয়ার করুন

পাঠকের মতামত