আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

নোবেলতুল্য পুরস্কার পেলেন ফিলিস্তিনি অধিকারকর্মী ইসা

নোবেলতুল্য পুরস্কার পেলেন ফিলিস্তিনি অধিকারকর্মী ইসা

ছবিঃ এলএবাংলাটাইমস

অহিংস উপায়ে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব প্রতিরোধে ভূমিকা রাখায় ‘রাইট লাইভলিহুড’ পুরস্কার পেয়েছেন ফিলিস্তিনি অধিকারকর্মী ইসা আমরো। গতকাল বৃহস্পতিবার এই পুরস্কার গ্রহণ করেন এই ফিলিস্তিনি। এই পুরস্কারকে নোবেল পুরস্কারের বিকল্প হিসেবে দেখা হয়।

ফিলিস্তিনের পশ্চিম তীরের গুরুত্বপূর্ণ শহর হেবরনে জন্ম ইসার। এই শহরে ইসরায়েলের ব্যাপক সামরিক সুরক্ষার মধ্যে প্রায় এক হাজার ইহুদি বসতি স্থাপনকারী থাকেন। শহরটিতে দুই লাখের মতো ফিলিস্তিনির বসবাস।

পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে নিজেকে সঁপে দিয়েছেন ইসা। ৪৪ বছর বয়সী এই অধিকারকর্মী ‘বসতি স্থাপনের বিরুদ্ধে তারুণ্য’ নামের একটি সংগঠন তৈরি করেন। সংগঠনটি ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে প্রচার চালিয়ে আসছে। ফিলিস্তিনি ভূখণ্ডে এ ধরনের বসতি স্থাপন করা আন্তর্জাতিক আইনে অবৈধ।

রাইট লাইভলিহুড ফাউন্ডেশন বলছে, এই অধিকারকর্মী ফিলিস্তিন ও ইসরায়েল উভয় সরকারের হাতেই বারবার কারাবন্দী হন এবং নির্যাতনের শিকার হন।

পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে এক বিবৃতিতে ইসা বলেন, ‘আমি যে এখনো টিকে আছি, এটা একটি অলৌকিক বিষয়।’

২০০৩ সালে দ্বিতীয় ইন্তিফাদার (গণবিদ্রোহ) সময় প্যালেস্টাইন পলিটেকনিক ইউনিভার্সিটি বন্ধ হয়ে যায়। এরপর ছয় মাস অসহযোগ আন্দোলনের সফল নেতৃত্ব দেন ইসা।

বিবৃতিতে ফিলিস্তিনি এই অধিকারকর্মী বলেন, ‘অন্য শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়টি আবার চালু করতে আমি সমর্থ হই।’ তিনি বলেন, ‘একজন প্রকৌশলী হিসেবে আমি স্নাতক সম্পন্ন করি। আর অধিকারকর্মী হিসেবে আন্দোলন আমার বৈশিষ্ট্যের অংশ হয়ে গেছে।’

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত