আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ভুয়া খবর বোঝার উপায় নিয়ে সংবাদ মাধ্যমে ফেসবুকের বিজ্ঞাপন

ভুয়া খবর বোঝার উপায় নিয়ে সংবাদ মাধ্যমে ফেসবুকের বিজ্ঞাপন

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যম ফেসবুক এবার ভুয়া খবর শনাক্ত করতে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমকেই বেছে নিয়েছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি দ্য টাইমস, দ্য গার্ডিয়ান ও ডেইলি টেলিগ্রাফে ভুয়া খবরবিরোধী বিজ্ঞাপন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।


প্রকাশিত এই বিজ্ঞাপনে কোনো একটি প্রতিবেদনকে সত্য হিসেবে ধরে নেওয়ার আগে যাচাই করা উচিত এমন ১০টি নির্দেশনার একটি তালিকা দেওয়া হয়েছে। মিথ্যা সংবাদ শনাক্তে ফেসবুকের দেওয়া ১০টি পরামর্শ হলো-

>> শিরোনাম সন্দেহপ্রবণ কিনা দেখুন



>> ইউআরএল বা ওয়েব অ্যাড্রেস ভালোভাবে দেখুন



>> উৎস যাচাই করুন



>> অস্বাভাবিক কোনো ফরম্যাটিং হয়েছে কিনা দেখুন



>> ছবিগুলো বিবেচনা করুন



>> তারিখ দেখুন



>> প্রমাণ যাচাই করুন



>> অন্যান্য প্রতিবেদনগুলোও দেখুন



>> প্রতিবেদনটি কোনো কৌতুক কিনা?



>> কিছু প্রতিবেদন ইচ্ছাকৃতভাবেই মিথ্যা (ব্যাঙ্গাত্মক) 


যুক্তরাজ্যে রাজনৈতিক চাপে রয়েছে ফেসবুক। ৮ জুন যুক্তরাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । এ নির্বাচনে ভুয়া খবরের প্রভাব নিয়ে শঙ্কায় আছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুকে বিস্তার করা ভুয়া খবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন ও ব্রিটেনের গণভোটে নেতিবাচক প্রভাব ফেলতে ভূমিকা রেখেছে। যুক্তরাজ্যের নির্বাচনে এমনটি হতে পারে বলে ধারণা করছেন তারা।


যুক্তরাজ্যের ফেসবুকের নীতিমালাবিষয়ক পরিচালক সায়মন মিলনার বলেন, ‘মানুষ ফেসবুকে সঠিক তথ্য দেখতে চায় আর আমরাও তাই।’ এছাড়াও ফেসবুক ভুয়া খবর শনাক্তে ‘ফুল ফ্যাক্ট’ আর ‘ফার্স্ট ড্রাফট’ নামের দুটি থার্ড পার্টি ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠানকে ‘সমর্থন’ দিচ্ছিল বলেও বলেন তিনি।


সূত্র: বিবিসি

 

শেয়ার করুন

পাঠকের মতামত