আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

গুগল ম্যাপে দেখা যাবে পৃথিবীর বাইরের ছবি

গুগল ম্যাপে দেখা যাবে পৃথিবীর বাইরের ছবি

এতদিন শুধু পৃথিবীর নানা জায়গা ও সেখানে পৌঁছনোর রাস্তা দেখিয়েই ক্ষান্ত হতো গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি। এবারে তার সঙ্গে যুক্ত হল আরো একটি ফিচার। গুগল ম্যাপে এবার থেকে দেখতে পাওয়া যাবে সৌর জগতের নানা গ্রহ, নক্ষত্র, চন্দ্র। অবাক হওয়ার মতোই ব্যাপার। শনি গ্রহের নিজস্ব চন্দ্র যেমন এনকেলেডাস, টাইটান ও মিমাসকেও দেখা যাবে বলে দাবি করেছেন গুগলের প্রডাক্ট ম্যানেজার, স্ট্যাফোর্ড মারকার্ড। একটি ব্লগপোস্টে তিনি লিখেছেন, নিজের ঘরে বসেই মানুষ দেখতে পাবেন এনকেলেডাসের বরফে ঢাকা উপত্যকা।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কুড়ি বছর আগে কেপ ক্যানাভেরল থেকে ক্যালিনি নামে যে মহাকাশযান লঞ্চ করা হয়েছিল, তার মূল কাজ ছিল শনি গ্রহ সম্পর্কে তথ্য সংগ্রহ করা। তার চন্দ্রেরও। বৈজ্ঞানিকদের হাতে এসে পৌঁছয় প্রায় ৫ লাখ ছবি।

এই গ্রহগুলো ও তাদের চাঁদের খুব কাছাকাছি এবার নিয়ে যাবে গুগল।

নীচের লিঙ্কে ক্লিক করে, নিজের ঘরে বসেই ঘুরে আসুন সৌর জগৎ থেকে— https://www.google.com/maps/space/earth


এলএবাংলাটাইমস/টি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত