আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

গাঁজা সেবনে তরুণ বয়েসীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে দ্বিগুণ

গাঁজা সেবনে তরুণ বয়েসীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে দ্বিগুণ

ছবি: এলএবাংলাটাইমস

মারিজুয়ানা, পট বিভিন্ন নামে পরিচিত হলেও গাঁজার নাম শুনেনি এমন মানুষ পাওয়া অসম্ভব। মানব সভ্যতার শুরু থেকেই মানুষ গাঁজা সেবন করে আসছে ও বর্তমানকালেও এটিকে নিরাপদ মাদক হিসেবে গণ্য করা হয়। কিন্তু গবেষকরা জানান, গাঁজা আপনার হার্টের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

মঙ্গলবারে (৬ সেপ্টেম্বর) কানাডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জার্নালে বলা হয়েছে যে ৪৫ বছরের নিচের কোন ব্যক্তি যদি বিগত ৩০ দিনের মধ্যে ১ দিনও গাঁজা সেবন করে, তাহলে তার হার্ট অ্যাটাকের ঝুঁকি দ্বিগুণ বৃদ্ধি পায়।

বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, ক্যানাবিস স্যাটিভা উদ্ভিদকেই গাঁজা ডাকা হয়ে থাকে। এর মূল কেমিক্যাল টেট্রাহাইড্রোকান্নাবাইনোল বা টিএইচসি।

গবেষকরা ২০১৭ এবং ২০১৮ সালে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জরিপে অন্তর্ভুক্ত ১৮ থেকে ৪৪ বছর বয়সী ৩৩ হাজারেরও  বেশি প্রাপ্তবয়স্কদের স্বাস্থ্য তথ্য বিশ্লেষণ করেছেন। মোট ব্যক্তিদের ১৭ শতাংশ ব্যক্তি একমাসের মধ্যে গাঁজা সেবন করেছেন যারা, তাদের মধ্যে ১ দশমিক ৩ শতাংশ ব্যক্তি পরবর্তীতে হার্ট এটাকের শিকার হয়েছেন।

সেন্ট মাইকেল হাসপাতাল ও কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ক্লিনিশিয়ান-বিজ্ঞানী ডাঃ করিম লাধা বলেন, ‘কিছু মানুষ মনে করেন গাঁজা খাওয়া নিরাপদ ও এটি শরীরের ক্ষতি করে না। কিন্তু এটি ভুল ধারণা।‘

তিনি আরো বলেন, ‘এখন নিত্যনতুন তথ্য পাওয়া যাচ্ছে যা দেখায় যে এটি আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।'

লাধা জানান, গবেষণায় এখনো জানা যায়নি যে কিভাবে গাঁজা মানুষের হার্টকে প্রভাবিত করে, কিন্তু  প্রভাবিত যে করে সেটি সত্য।

গাঁজা সেবনের পর হৃদস্পন্দন অনিয়মিত হয়ে যায়। যখন কারও হৃদস্পন্দন অনিয়মিত হয়ে যায়, তখন হৃদযন্ত্রের প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ বেড়ে। যায় একই সময়ে, গাঁজা হৃদয়ে সরবরাহ করা অক্সিজেনের পরিমাণও সীমিত করে দিতে পারে।

লাধা জানান যে অক্সিজেনের চাহিদা ও সরবরাহের মধ্যেকার এই অমিলের কারণেই হার্ট এটাক ঘটে।

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রবার্ট পেইজ জানান, বর্তমানে বাজারে যে গাঁজা পাওয়া যায় তা পূর্বের চেয়ে বেশি শক্তিশালী। অনেক মানুষ জানে না যে গাঁজা অন্য ওষুধের সাথে মিশে খারাপ প্রতিক্রিয়া ঘটাতে পারে।

তিনি বলেন, ‘অন্যান্য সব ওষুধের মতো গাঁজাও লিভারের মাধ্যমে পরিপাক করা হয়। এটি বিভিন্ন কার্ডিওভাস্কুলার ওষুধের সংস্পর্শে আসতে পারে ও বিরুপ প্রতিক্রিয়া দেখাতে পারে'।

সেন্ট মাইকেল হসপিটাল ও ইউনিভার্সিটি অফ টরেন্টোর শারীরবিদ্যার অধ্যাপক ডা. ডেভিড মাজার জানান যে গাঁজা ব্যথা উপশম ও অন্যান্য চিকিৎসার কাজে সুফল বয়ে আনলেও এটির নেতিবাচক দিকগুলো উপেক্ষা করা যাবে না।

মাজার বলেন, ‘চিকিৎসার জন্য গাঁজা ব্যবহারকারী রোগী ও চিকিৎসকের উচিত সব বুঝে শুনে গাঁজা ওষুধ হিসেবে ব্যবহার করা।‘  

এএইচএ কোনভাবেই গাঁজা ব্যবহারকে সমর্থন করে না। মস্তিষ্কে রক্তক্ষরণ, ফুসফুসের প্রদাহ সহ অন্যান্য রোগের সাথে গাঁজার সম্পর্ক থাকতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।

লাধা জানান, ভবিষ্যতে উনি গাঁজা ব্যবহারকারীদের সরাসরি পর্যবেক্ষণ করে গবেষণা চালাতে চান। আমেরিকার সকল রাজ্যে গাঁজা বৈধ না হওয়ায় এই গবেষণা করাএকটু কঠিন বলে তিনি জানান।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত