আপডেট :

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

চা সিগারেট একসঙ্গে খেয়ে ডেকে আনছেন মারাত্মক বিপদ!

চা সিগারেট একসঙ্গে খেয়ে ডেকে আনছেন মারাত্মক বিপদ!

অনেকেই আছেন কাজের ক্লান্তিকে বিদায় জানাতে বেছে নেন চা অথবা সিগারেটকে। আবার কেউ দুটোকেই একসঙ্গে বেছে নিচ্ছেন। প্রতিদিনের এই সাধারণ অভ্যাসটিই আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে তা কি জানেন?

চা আর সিগারেট একসঙ্গে বা বিরতি না নিয়ে খাওয়া আপনার স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলতে পারে অনেকটাই। গবেষণা বলছে, চা এবং সিগারেট একসঙ্গে খেলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি। ‘অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন’ নামে চিকিৎসাসংক্রান্ত পত্রিকায় এমন তথ্যই বলা হয়েছে।

সমীক্ষা বলছে, যে ব্যক্তিরা নিয়মিত ধূমপান কিংবা মদ্যপান করে থাকেন তাদের ক্ষেত্রে গরম চা পানের অভ্যাস খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

গবেষণায় ৩০ বছর থেকে ৭৯ বছর বয়সী সাড়ে চার লাখ ব্যক্তির ধূমপান, মদ্যপান এবং চা পান অভ্যাসের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হয়েছিল। গবেষণার শুরুতে তাদের কারোরই ক্যানসার ছিল না।

পরবর্তী নয় বছর ধরে এই সাড়ে চার লাখ মানুষের তথ্য সংগ্রহ করা শুরু করলে গবেষকরা দেখেন ১ হাজার ৭৩১ জন ইসোফ্যাজিয়াল ক্যানসারে আক্রান্ত হয়েছেন।

ফলাফলে দেখা যায়, যাদের অতিরিক্ত উত্তপ্ত চা পান, মদ্যপান এবং ধূমপান করার অভ্যাস নেই তাদের তুলনায় এসবে আসক্ত মানুষের ইসোফেজিয়াল ক্যানসারের ঝুঁকি পাঁচগুণ বেশি থাকে।

এ ছাড়া তামাক এবং অ্যালকোহল দুটিই ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়ার জন্য যথেষ্ট। এই অভ্যাসগুলোর সঙ্গে যদি আবার গরম চা পান করার প্রবণতা আপনার থাকে তাহলে সমস্যা আরও জটিল অবস্থার রূপ নেয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এইচ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত