আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আর্জেন্টিনার পরাজয়ের শোকে ভারতে যুবকের আত্মহত্যা

আর্জেন্টিনার পরাজয়ের শোকে ভারতে যুবকের আত্মহত্যা

হারের পর এক আর্জেন্টাইন সমর্থকের কান্না। ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার রাতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে গেছে আর্জেন্টিনা। এই পরাজয়ের শোক সইতে না পেরে আত্মহত্যা করেছে এক আর্জেন্টিনা ভক্ত যুবক। ঘটনা ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, কেরালার কোত্তায়াম রাজ্যের বাসিন্দা দিনু অ্যালেক্স বৃহস্পতিবার আর্জেন্টিনার পরাজয়ের শোকে আত্মহত্যা করেছে। তারা সুইসাইড নোট থেকে এই ধারণা করা হচ্ছে।

কেরালায় ফুটবল খুবই জনপ্রিয় একটি খেলা। রাজ্যটিতে প্রচুর সমর্থক রয়েছে দক্ষিণ আমেরিকার দল আর্জেন্টিনার। একই অঞ্চলের আরেক দল ব্রাজিলেওর রয়েছে প্রচুর সমর্থক। বিশ্বকাপের সময় বিশ্বের অনেক দেশের মতোই কেরালাও দুইভাগে ভাগ হয়ে যায় ফুটবল নিয়ে। আর এই উত্তেজনার কারণেই শেষ পর্যন্ত আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে প্রিয় দলের পরাজয়ের শোকে।

স্থানীয় পুলিশের ধারণা দিনু অ্যালেক্স শোক সইতে না পেরে নদীতে ঝাঁপ দিয়েছেন। তার সন্ধানে নদীতে নেমেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচের পর মালায়লাম ভাষায় তিনি যে চিরকুট লিখেছেন তার ভাষা এরকম- ‘যা দেখার ছিলো সব কিছুই দেখেছি। আর কী দেখার আছে? গভীরে ডুব দিতে যাচ্ছি আমি’। পরিবারের সদস্যরা জানিয়েছে, দিনু আর্জেন্টিনার কট্টর সমর্থক। তার বাবা জানিয়েছেন, আর্জেন্টিনা হেরে গেলে বন্ধুরা তাকে লজ্জা দেবে এমন আশঙ্কা আগেই ছিলো দিনুর।

পুলিশ দিনু অ্যালেক্সের মোবাইল ফোন চেক করে সেখানে মেসির ছবি পেয়েছে। অবশ্য তিনি নদীতে ঝাঁপ দিয়েছেন এমন কোন প্রমাণ মিলছে না এখনো। তাই তিনি লজ্জার ভয়ে ওই এলাকা ছেড়ে চলে যেতে পারেন এমন ভাবনাও করছে পুলিশ।

শেয়ার করুন

পাঠকের মতামত