আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ট্রাম্পের প্রেসসচিব হওয়ায় খেতে পারলেন না রেস্টুরেন্টে!

ট্রাম্পের প্রেসসচিব হওয়ায় খেতে পারলেন না রেস্টুরেন্টে!

হোয়াইট হাউসের প্রেসসচিব সারাহ স্যান্ডার্স খেতে গিয়েছিলেন একটি রেস্টুরেন্টে। তবে তার আশা পূরণ হয়নি, বরং হয়েছেন অপমানিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করায় তাকে বের করে দেন রেস্টুরেন্টের মালিক। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

ভার্জিনিয়ার লেক্সিংটনের ওই রেস্টুরেন্টের নাম ‘রেড হেন’। এর সহমালিক হলেন স্টেফানি উইলকিনসন। তিনি শুক্রবার রাতে তার রেস্টুরেন্ট থেকে সেখানে খেতে যাওয়া সারাহ স্যান্ডার্স ও তার পরিবারকে বের করে দেন।

এ বিষয়ে এক টুইটার বার্তায় স্যান্ডার্স বলেন, ‘তার (স্টেফানি উইলকিনসন) আচরণে আমার থেকে তার সম্পর্কে অনেক বেশি ধারণা পাওয়া যায়।’

নিজের আচরণের পক্ষে যুক্তি তুলে ধরে স্টেফানি উইলকিনসন বলেন, ‘মিসেস স্যান্ডার্স একটি অমানবিক ও অনৈতিক প্রশাসনের পক্ষে কাজ করেন।’

ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে স্টেফানি বলেন, ‘আমার স্টাফদের সঙ্গে আলাপের পর আমি ট্রাম্পের মুখপাত্রকে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যেতে বলি।’

তিনি বলেন, ‘আমি আমার স্টাফদের জিজ্ঞাসা করি, বলো, তোমরা আমাকে কী করতে বলো। আমি কি মিসেস স্যান্ডার্সকে চলে যেতে বলবো? স্টাফরা বলে, হ্যাঁ। এরপর আমি মিসেস স্যান্ডার্সকে চলে যেতে বলি।’

এর আগে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী কির্সজেন নিয়েলসেনকে ওয়াশিংটন ডিসির একটি মেক্সিকান রেস্টুরেন্টে দুয়োধ্বনি শুনতে হয়েছিল। এর মাত্র কয়েকদিন পর সারাহ স্যান্ডার্সকে রেস্টুরেন্ট থেকে বের করে দেওয়ার এ ঘটনা ঘটলো।

অধিবাসী শিশুদের তাদের বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন করা, মেক্সিকো সীমান্তে দেয়াল তোলা ইত্যাদি বেশ কিছু বিতর্কিত নীতি নিয়ে মার্কিন প্রশাসনের চাপ বাড়তে থাকার মধ্যে রেস্টুরেন্টে মার্কিন উচ্চপদস্থ দুই কর্মকর্তার সঙ্গে এ ধরনের ঘটনা ঘটলো।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত