আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মুসলিম দেশেগুলোর উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা বহাল রাখলো আদালত

মুসলিম দেশেগুলোর উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা বহাল রাখলো আদালত

কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্প প্রশাসন যে নিষেধাজ্ঞা জারি করেছিল, সেটির পক্ষে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এর আগে যুক্তরাষ্ট্রের কয়েকটি নিম্নআদালত ওই নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক হিসেবে আখ্যা দেন। কিন্তু আজ মঙ্গলবার দেশটির শীর্ষ আদালত ট্রাম্প প্রশাসনের ওই নিষেধাজ্ঞার পক্ষেই রায় দিয়েছেন।

আদালত বলেন, মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ ওই দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈধ কাজটাই করেছেন।
এর আগে ট্রাম্প ইরান, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেনের মানুষদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। তখন শরণার্থী ও বিভিন্ন অধিকার গ্রুপ ট্রাম্পের ওই সিদ্ধান্তের সমালোচনা করে।

গেলো বছরের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মাথায় ট্রাম্প তার প্রথম ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন। নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রের কয়েকটি আদালত সেটি ঠেকিয়ে দেয়। তবে দমে যাননি ট্রাম্প। দুই মাস পর সেপ্টেম্বরে আরও একটি ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন। ওই তালিকার আট দেশের মধ্যে ছয়টিই মুসলিম প্রধান। তালিকায় থাকা দেশগুলো হচ্ছে-ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া, চাদ, ভেনেজুয়েলা ও উত্তর কোরিয়া। পরে অবশ্য ওই তালিকা থেকে চাদের নাম বাদ দেয়া হয়।

যদিও এসব দেশের নাগরিকদের ওপর জারি করা নিষেধাজ্ঞার ধরন ভিন্ন ছিল। তালিকার অধিকাংশ দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে দেশান্তরী হওয়ার ওপর নিষেধাজ্ঞাসহ যুক্তরাষ্ট্রে কাজ, পড়াশোনা বা অবকাশ যাপনের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত