আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

এবার বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন

এবার বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের বিষয়ে রাজী হয়েছে মস্কো আর ওয়াশিংটন।

প্রেসিডেন্ট পুতিন ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বোল্টনের এক বৈঠকের পর এই ঘোষণা দেয়া হয়।

মি. ট্রাম্প বলেছেন, আগামী মাসে ব্রাসেলসে ন্যাটো’র বৈঠকের পর ভ্লাদিমির পুতিনের সাথে এই বৈঠক হতে পারে।

ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে এই বৈঠক হতে পারে বলে জানিয়েছেন মি. ট্রাম্প।

এর আগে যুদ্ধাবস্থা থেকে ফিরে এসে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। গত ১২ জুন সিঙ্গাপুরের স্যান্টোসা দ্বীপের হোটেল ক্যাপেলোতে এই বৈঠক হয়।

নভেম্বরে এশিয়া প্যাসিফিক সামিটের সময় ভিয়েতনামে শেষবার দেখা হয়েছিল ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের।

বুধবার ক্রেমলিনের বৈদেশিক নীতি বিষয়ক পরামর্শক ইউরি উশাকভ দুই নেতার সম্ভাব্য বৈঠকের ঘোষণা দেন।

মি. উশাকভ জানিয়েছেন, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বৈঠকের তারিখ ও স্থান।

যা থাকতে পারে আলোচনায়
রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বোল্টন এক সংবাদ সম্মেলনে জানান দুই নেতার বৈঠকের সিদ্ধান্ত।

মি. বোল্টন বলেন, এই বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্কে উন্নয়ন করতে চান দুই নেতা।

মি. বোল্টন বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিন দুজনই মনে করেন নিজেদের মধ্যে সমস্যা দূর করা ও সহযোগিতার সুযোগ বাড়ানোর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ এই দুই দেশের নেতাদের একসাথে আলোচনা করে উচিত। শুধু যুক্তরাষ্ট্র-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কই নয়, আমি মনে করি দুই নেতাই বিশ্বাস করেন যে এই বৈঠক বৈশ্বিক অস্থিরতা নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অন্যদিকে সাংবাদিকদের মি. ট্রাম্প জানিয়েছেন, সিরিয়া যুদ্ধ ও ইউক্রেন সঙ্কট নিয়ে মি. পুতিনের সাথে আলোচনা করতে পারেন তিনি।

মি. পুতিন বলেছেন, জন বোল্টনের সাথে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছে।

মি. পুতিন স্বীকার করেছেন যে, দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কিছুটা শীতল অবস্থায় রয়েছে।

মি. পুতিন বলেছেন, মস্কোর পক্ষ থেকে কখনোই যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা হয়নি এবং তার দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণেই দুই দেশের মধ্যে সম্পর্কে ফাটল দেখা গেছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত