আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জেরুসালেম নিয়ে ইসরাইলের উসকানি, পাল্টা অভিযোগ ফিলিস্তিনের

জেরুসালেম নিয়ে ইসরাইলের উসকানি, পাল্টা অভিযোগ ফিলিস্তিনের

জেরুসালেমকে ইসরাইলের রাজধানী দাবি করে দেশটির নেতাদের বিবৃতিকে উসকানিমূলক বলে প্রতিবেদন প্রকাশ করেছে ফিলিস্তিনি। ফিলিস্তিনের সংস্কৃতি এবং তথ্য বিভাগ কর্তৃক এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

ইসরাইলি অভিযোগের পাল্টা হিসেবে ফিলিস্তিনের পক্ষ থেকে এই প্রতিবেদন প্রকাশ করা হলো। এর আগে ইসরাইলের পক্ষ থেকে কয়েকটি প্রতিবেদনের মাধ্যমে দাবি করা হয় যে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের গণমাধ্যম, স্কুলের পাঠ্যবই, মসজিদের খুৎবা ও পাবলিক স্টেটমেন্টের মাধ্যমে ইসরাইল বিরোধী উসকানিমূলক প্রচারণা চালাচ্ছে।

পিএলও’র রিপোর্টে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির কয়েকজন কর্মকর্তা এবং কিছু সংখ্যক রাজনৈতিক নেতাদের বিবৃতির উদ্ধৃতি দেয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইসরাইলি সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের অবমাননাকর এবং উত্তেজক ও উসকানিমূলক মন্তব্যের অর্থ হচ্ছে বাস্তবতাকে ধামাচাপা দেয়া এবং জনমতকে বিভ্রান্ত করার প্রচেষ্টা।’

প্রতিবেদন গত ১৩ জুন নেতানিয়াহুর এক বিবৃতি উল্লেখ করা হয়েছে। ওই বিবৃতিতে নেতানিয়াহু দাবি করেছিলেন যে, জেরুসালেম ইসরাইলের রাজধানী এবং এটি সর্বদাই ইসরাইলের রাজধানী হবে। প্রিন্স উইলিয়ামের ইসরাইল সফরের সময় শিক্ষা মন্ত্রী নাফতানি বেনেটের একটি বিবৃতিকে ফিলিস্তিনের প্রতিবেদনে উসাকানিমূলক মন্তব্যের আরেকটি উদাহরণ হিসেবে তুলে ধরা হয়।

ওই বিবৃতিতে বেনেট বলে ছিল, ‘আমরা তাকে (প্রিন্স উইলিয়াম) স্বাগত জানাই। আমরা আমাদের রাজধানী পরিদর্শন করতে সবাইকে স্বাগত জানাই। জেরুসালেম ইহুদিদের রাজধানী এবং শুধুমাত্র ইহুদি জনগণের।’

গত মার্চ থেকে শুরু হওয়া ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে ইসরাইলি বাহিনীর গুলিতে এ পর্যন্ত অন্তত ১১৬ জন ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজারেরও বেশি আহত হয়েছে। এদের মধ্যে অনেক শিশুও রয়েছে।গত ১৫ মে জেরুসালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের বিরুদ্ধে বিক্ষোভে এক দিনেই ৬২ জনকে হত্যা করে ইসরাইলি সেনারা।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত