আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জামিন পেয়েছেন নাজিব রাজাক

জামিন পেয়েছেন নাজিব রাজাক

ক্ষমতার অপব্যবহার ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আটক মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের জামিন মঞ্জুর করেছে আদালত। বুধবার ১০ লাখ রিঙ্গিতের (মালয়েশীয় মুদ্রা) নগদ জমা দেওয়ার শর্তে কুয়ালালামুপুরের হাইকোর্ট নাজিবের জামিন মঞ্জুর করে। একইসঙ্গে আদালত নাজিবকে তার পাসপোর্ট সমর্পনের নির্দেশও দিয়েছ।

মঙ্গলবার কুয়ালালামপুরের বাসভবন থেকে নাজিবকে গ্রেপ্তার করে দেশটির দুর্নীতি দমন কমিশন। বুধবার সকালে তাকে আদালতে হাজির করে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যাবহার ও ফৌজদারি আইনে তিনটি বিশ্বাসভঙ্গের অভিযোগের শুনানি হয়। শুনানিকালে নাজিব নিজেকে নির্দোষ বলে দাবি করেন।

নাজিবের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ, রাষ্ট্রায়াত্ত বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের (ওয়ানএমডিবি) প্রাক্তন ইউনিট এসআরসি ইন্টারন্যাশনাল থেকে ৪ কোটি ২০ লাখ রিঙ্গিত নাজিবের ব্যক্তিগত ব্যাংক হিসেবে স্থানান্তর করা হয়েছে। ওয়ানএমডিবির যে কয়েকশ কোটি মার্কিন ডলার আত্মসাৎ হয়েছে এটি তার একটি ক্ষুদ্র অংশ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নাজিবের বিরুদ্ধে আনা চারটি অভিযোগের প্রত্যেকটিতে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। এছাড়া ক্ষমতার অপব্যবহারের যে অভিযোগ আনা হয়েছে তাতে ‘আত্মসাৎ করা অর্থের’ কমপক্ষে পাঁচগুণ জরিমানার বিধান রয়েছে।

এদিকে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইন জানিয়েছে, নাজিবের দুর্নীতির মামলার শুনানি আগামী বছর শুরু হবে। হাইকোর্ট এর জন্য ১৮ থেকে ২৮ ফেব্রুয়ারি, ৪ থেকে ৮ মার্চ এবং ১১ থেকে ১৫ মার্চ তারিখ নির্ধারণ করেছে। অর্থাৎ মোট ১৯ দিনে নাজিবের ওই মামলার বিচারকাজ শেষ হবে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত