আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

তুরস্কে প্রধানমন্ত্রী পদ বিলুপ্ত, প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ছে

তুরস্কে প্রধানমন্ত্রী পদ বিলুপ্ত, প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ছে

তুরস্কে আর থাকছে না প্রধানমন্ত্রী পদ, প্রেসিডেন্টের হাতে যাচ্ছে আরও ক্ষমতা।

বুধবার এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছে তুরস্কের সরকার। এ ডিক্রি জারি হওয়ার ফলে তুরস্কে ১৯২৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত চলা নীতি বাতিল হবে। খবর- রয়টার্সের।

গত ২৪ জুন প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান প্রেসিডেন্ট এরদোয়ান এবং তার দল একে পার্টি। এর আগে গত বছর প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধির জন্য অনুষ্ঠিত এক গণভোটেও জয়ী হন এরদোয়ান। সংসদীয় সরকার ব্যবস্থায় পার্লামেন্ট এবং প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী। কিন্তু নতুন ডিক্রিতে প্রেসিডেন্টই হবেন সর্বময় ক্ষমতার মালিক।

আগামী ৯ জুলাই পরবর্তী পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। আঙ্কারায় রাজপ্রাসাদে স্থানীয় সময় বিকাল ৪ টায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

ডিক্রি অনুযায়ী প্রধানমন্ত্রীর পদটি বিলুপ্ত হবে। প্রেসিডেন্ট মন্ত্রিপরিষদের সদস্য নির্বাচিত করবেন এবং তিনিই সভাপতিত্ব করবেন। তিনি পার্লামেন্টের অনুমতি ছাড়াই মন্ত্রীদের নির্বাচন করা কিংবা ক্ষমতাচ্যুত করা, সরকারি চাকরিতে বেসামরিক নাগরিকদের বাদ দেয়ারও ক্ষমতা পাবেন প্রেসিডেন্ট।

এদিকে মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করে। প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ান ৫৩ ভাগ ভোট পেয়েছেন। পার্লামেন্ট নির্বাচনে তার দল একে পার্টি ৪৩ ভাগ ভোট পেয়েছে। একে পার্টির সঙ্গী এমএইচপি পেয়েছে ১১ ভাগ ভোট। আনুষ্ঠানিক ফল ঘোষণার তিন দিনের মধ্যে এমপিদের শপথ নেওয়ার বিধান রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এরদোয়ান নতুন মন্ত্রিসভা গঠন করবেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত