আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জাপানে কয়েকদিনের প্রবল বর্ষণে ৪৯ জনের মৃত্যু

জাপানে কয়েকদিনের প্রবল বর্ষণে ৪৯ জনের মৃত্যু

জাপানে কয়েকদিনের প্রবল বর্ষণে অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে কমপক্ষে ৪৮ জন। দেশটির পশ্চিম ও মধ্য অঞ্চলে টানা বষয়ণ চলছে বলে শনিবার সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে।

প্রবল বষর্ণণের কারণে দুটি অঞ্চলের ১৬ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

জাপানের আবহাওয়া বিভাগ পশ্চিমের প্রধান দ্বীপ হনশুর চারটি এলাকার জন্য বিশেষ সতর্কতা জারি করেছে।  বর্ষণকে ‘ঐতিহাসিক’আখ্যা দিয়ে এসব এলাকার বাসিন্দাদের ভূমিধস, নদীর পানির উচ্চতা বৃদ্ধি ও  তীব্র বাতাসের ব্যাপারে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।

আবহাওয়া বিভাগ আরো জানিয়েছে, শুক্র ও শনিবার সকালের মধ্যে টোকিও থেকে ৬০০ কিলোমিটার দূরের এলাকা শিকোকু দ্বীপের মতোইয়ামা শহরে ৫৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এলাকাগুলোতে রোববারও প্রবল বর্ষণ হতে পারে।

হিরোশিমার পশ্চিমাঞ্চলীয় একটি শহরে সেতু থেকে নদীতে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  কিয়োটোর ৫৬ কিলোমিটার পূর্বের শহর তাকাশিমায় আবর্জনা সরানোর সময় খালে ভেসে গিয়ে ৭৭ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। এছাড়া ইহিম, হিরোশিমা ও ইমাগুচিতে ভূমিধসে আহত হয়ে গুরুতর অবস্থায় আরো পাঁচ ব্যক্তি।

বন্যা ও আরো ভূমিধসের আশঙ্কায় শনিবার সকালে ১৬ লাখেরও বেশি মানুষকে ঘরবাড়ি ছেড়ে সরে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে। আরো  ভূমিধস হতে পারে সেই আশঙ্কায় আরো ৩১ লাখ লোককে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দিয়েছে অগ্নি নির্বাপন ও দুর্যোগ প্রশমন বিভাগ।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত