আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

থাইল্যান্ডের গুহা থেকে আরো ৪ কিশোরকে উদ্ধার

থাইল্যান্ডের গুহা থেকে আরো ৪ কিশোরকে উদ্ধার

থাইল্যান্ডের থাম লুয়াং গুহা থেকে সোমবার আরও চার কিশোরকে বের করে এনেছে ডুবুরিরা। থাই নেভি সিল এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।

এ নিয়ে দুই দিনে মোট আট কিশোরকে উদ্ধার করা হলো। শেষ খবর পাওয়া পর্যন্ত গুহার ভেতরে এখনো উদ্ধারের অপেক্ষায় আছে চার খুদে ফুটবলার ও তাদের কোচ।

উদ্ধার তৎপরতা মিশনের প্রধান নারংসাক অসত্তানাকর্ন জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় বেলা ১১টায় উদ্ধার অভিযান শুরু হয়। রাত ৯টায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শেষ হবে। সোমবার গত দিনের চেয়ে বেশি সংখ্যক উদ্ধাকারী কাজ করেছে বলেও জানিয়েছেন তিনি।

যেসব কিশোরকে উদ্ধার করা হয়েছে তাদেরকে দ্রুত চ্যাং রাই প্রদেশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের সঙ্গে অভিভাবকদের দেখা করতে দেওয়া হয়নি। এমনকি তাদের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

এ ব্যাপারে অসত্তানাকর্ন জানিয়েছেন, এখনও গুহার ভেতরে কয়েকজন আটকে আছে। এ অবস্থায় উদ্ধার হওয়াদের নাম-পরিচয় প্রকাশ করলে নেতিবাচক মনোভাব তৈরি হতে পারে। এছাড়া যে কোনো ধরণের সংক্রমনের আশঙ্কায় তাদেরকে অভিভাবকদের কাছে থেকে দূরে রাখা হয়েছে। চিকিৎসকরা সবুজ সংকেত দিলেই অভিভাবকরা কাঁচের দেয়ালের বাইরে থেকে তাদের সন্তানদের দেখতে পাবেন বলেও জানিয়েছেন তিনি।

গত ২৩ জুন দুপুরে ১২ কিশোর ফুটবালার ও তাদের কোচ ১২ কিলোমিটার দীর্ঘ থাম লুয়াং গুহায় প্রবেশ করে। ওই দিন সন্ধ্যায়ও ফিরে না আসলে তাদের খোঁজে অভিযান শুরু হয়। ৯ দিন পর ব্রিটেনের দুই ডুবুরি তাদের খোঁজ পায়।

উদ্ধারকারীরা জানিয়েছিলেন, কিশোরদেরকে গুহা থেকে বের করে আনার অভিযান বিপজ্জনক। কারণ গুহার নিচে উদ্ধারে পথে অনেক জায়গা পুরোপুরি কর্দমাক্ত, কোথাও ১৬ ফুট পর্যন্ত পানি, কোথাও পুরোটাই পানিতে পূর্ণ, যেখানে কিছুই দেখা যায় না। এ ছাড়াও অনেক স্থান খুবই বিপজ্জনক। এর আগে খুদে ফুটবলারদের উদ্ধারে গুহার পানি সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন উদ্ধারকারীরা। শেষ পর্যন্ত রোববার তাদের উদ্ধারে অভিযান শুরু করে থাই নৌবাহিনী।

 এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত