আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

লন্ডনে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষ

লন্ডনে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষ

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে হাজার হাজার মানুষ ট্রাম্পবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে। এসময় তারা ‘ডোনাল্ড ট্রাম্প এখানে স্বাগত নয়’ বলে স্লোগান দিতে থাকে। একইসঙ্গে তারা ‘বিশ্বের ১ নাম্বার বর্ণবাদী ও একজন ‘আমেরিকান সাইকো’ লেখা প্ল্যাকার্ডও বহন করছিল। খবর সিএনএনের।

নারীদের প্রতি ট্রাম্পের আচরণ ও বিতর্কিত নীতি করে মুসলিম ভ্রমণ নিষেধাজ্ঞা ও মার্কিন সীমান্তে অভিবাসীদের শিশুদের বাবা-মা থেকে আলাদা করার প্রতিবাদে তারা বিক্ষোভ করছেন। এই বিক্ষোভের আয়োজকরা বলছেন, কেন্দ্রীয় লন্ডনে প্রায় আড়াই লাখ মানুষ এই বিক্ষোভে যোগ দিয়েছেন। কতজন বিক্ষোভকারী প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছে সেটি নির্দিষ্ট করে জানাতে পারেনি পুলিশ। তবে তারা বলছে যে, অতিরিক্ত লোকসমাগম হওয়ায় তারা ট্রাফালগার স্কয়ার বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।

একটি বিক্ষোভের নেতৃত্বে ছিল ওমেন’স মার্চ লন্ডন। এই সংস্থাটি ২০১৭ সালে ট্রাম্পবিরোধী গণসমাবেশ আয়োজন করেছিল।

অ্যালিস স্টেভেনসন নামের ২৪ বছর বয়সী একজন নারী বলেন, আমরা ট্রাম্পকে জানাতে চাই যে আমরা যুক্তরাজ্যের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র যুক্তরাজ্য তার নীতির সঙ্গে একমত নয়। ট্রাম্পের নীতির কারণে বিশ্বজুড়ে যারা নেতিবাচকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।

লন্ডনে প্রেসিডেন্ট ট্রাম্পবিরোধী বিক্ষোভ
সাউথহল ব্ল্যাক সিস্টার্স সংগঠনের মীনা পাটেল ও শাকিলা মান বলছিলেন তারা ট্রাম্পের শিশুদের বাবা-মা থেকে আলাদা করার নীতির বিরোধী। আমাকে দেখতে কী অবৈধ মনে হয়? এমন স্লোগান লেখা টি-শার্ট পরে মীনা বলেন, শিশুদের বাবা-মার কাছ থেকে আলাদা করে দেয়ার ট্রাম্পের নীতির নাৎসি জার্মানির সঙ্গে অনেকটা মিল রয়েছে।

৬৫ বছর বয়সী জন ম্যালোন ব্রিস্টলের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি এই বিক্ষোভে যোগ দিতে এসেছেন। তিনি বলেন, আমি এখানে কারণ আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প আজকের বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক শক্তি। এর আগে তিনি সবশেষ ইরাক যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছিলেন। কিন্তু ম্যালোন বলেন, এরপর ট্রাম্প ছাড়া আরও কিছুই আমাকে কোনও বিক্ষোভে যোগ দিতে এতোটা নাড়া দিতে পারেনি।

লন্ডনে একইসঙ্গে ট্রাম্পবিরোধী দুটি বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। একটি পার্লামেন্ট স্কয়ারের সামনে আরেকটি ট্রাফালগার স্কয়ারের সামনে। এর আগে শুক্রবার সকালে বিক্ষোভকারীরা হাউজের অব পার্লামেন্টের ওপর ‘ট্রাম্প বেবি’ উড়িয়ে দেয়।

 এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত