আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

জীবনে এমন পরিস্থিতিতে পড়িনি: কিরণ বেদী

জীবনে এমন পরিস্থিতিতে পড়িনি: কিরণ বেদী

পুরো দিল্লি তো পরের কথা, নিজ আসনেও কোনো দাপট দেখাতে পারেননি কিরণ বেদী। জয় নিশ্চিতের জন্য কৃষ্ণনগরে বিজেপি নেতা হর্ষবর্ধনের সুরক্ষিত আসন ছেড়ে দেয়া হয়েছিল তাকে। তবু শেষরক্ষা হয়নি। আম আদমি পার্টির (এএপি) অখ্যাত-অচেনা প্রার্থী এস কে বাগগার কাছে ২৩৭৭ ভোটের ব্যবধানে হেরেছেন কিরণ।এমন ভয়াবহ বিপর্যয়ের পর কিরণ কী আর বলতে পারেন? রাজ্যের হতাশা কণ্ঠে নিয়ে কেবল বলেছেন, 'জীবনে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হইনি।' অথচ ভোটগ্রহণ শেষ হওয়ার পরেও কমতি ছিল না আত্মবিশ্বাসে। দিল্লি নির্বাচনে বিজেপির এবারের তুরুপের তাস হিসেবে বিবেচিত কিরণ বলেছিলেন, 'জিতলে কৃতিত্ব দলের, হারলে দায় আমার নিজের।' কিন্তু সত্যি সত্যি হেরে গিয়ে নিজের সেই বক্তব্য থেকেও সরে গেলেন ভারতের আলোচিত এই সাবেক পুলিশ কর্মকর্তা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলে দিয়েছেন, এ হার আমার একার নয়, সামগ্রিকভাবে বিজেপির। এছাড়াও এক টুইটে তিনি বলেন, 'আমি যখন নিজের শতভাগ উজাড় করে দেই না কেবল তখনই পরাজিত হই। কিন্তু এক্ষেত্রে আমি সবটুকু উজাড় করে কাজ করেছি। এই পরাজয়ের কারণ আমি ও আমার দল খতিয়ে দেখবো।' কিরণের পরাজয় নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি বিজেপির পক্ষ থেকে। কিন্তু কিরণ আগেভাগেই নিজের দায়মুক্তির জন্যই বোধহয় সাংবাদিকদের বলেন, 'আমাকে সুযোগ দিয়েছেন বলে বিজেপি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাই। নিষ্ঠার সঙ্গে চেষ্টা করেছি। দলের যে কর্মীরা নিরলস পরিশ্রম করেছেন তাদের কাছে ক্ষমা চাইছি। আমি তাদের হতাশ করেছি।' এর আগে ৬৪ বছর বয়সী কিরণ টুইট করে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী ও নির্বাচনে জয়ী এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, মিড-ডে, জি নিউজ

শেয়ার করুন

পাঠকের মতামত