আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভারতে মোদির জনসভায় শামিয়ানা ভেঙে আহত ৬৭

ভারতে মোদির জনসভায় শামিয়ানা ভেঙে আহত ৬৭

ভারতের পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক অনুষ্ঠানে শামিয়ানা ভেঙে পড়ে অন্তত ৬৭ জন আহত হয়েছেন। সোমবার বিকালে প্রদেশের মিদনাপুর শহরে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মোদির বক্তব্যের মাঝখানেই এই দুর্ঘটনা ঘটে। মোদি বক্তব্য থামিয়ে নিরাপত্তা কর্মীদের আহতদের সহায়তা করার নির্দেশ দেন। তিনি সবাইকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর বহরে থাকা মোটরবাইক ও অ্যাম্বুলেন্সে করে আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোদির নিরাপত্তায় থাকা বিশেষ বাহিনী ও বিজেপি কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেয়।

এরপর হাসপাতালে আহতদের দেখতেও যান মোদি। সেখানে তাদের সঙ্গে আবেগঘন মুহূর্ত কাটান ভারতীয় প্রধানমন্ত্রী। বিজেপির আইটি সেল প্রধান অমিত মালভিয়া এক টুইটে বলেন, মিদনাপুর হাসপাতালের বিছানায় শুয়ে থাকা এক নারী মোদির অটোগ্রাফ চাইলে সাথে সাথেই তা দেন মোদি।

সোমবার সকাল থেকেই অনেক বৃষ্টি হচ্ছিলো। সেজন্য জনসভায় শামিয়ান টাঙায় স্থানীয় প্রশাসন। কিন্তু বিকালে সেই শামিয়ান ধসে পড়ে। ইউনিয়নমন্ত্রী এসএস আহলুওয়ালিয়া দাবি করেন, কোনোরকম অব্যবস্থাপনা হয়নি। অনেক বৃষ্টির কারণেই এমনটা হয়েছে।

তিনি বলেন, বৃষ্টির কারণে মাটি নরম হয়ে গিয়েছিলো। তাই বাঁশ খুলে যায়। এছাড়া অনেকে প্রধানমন্ত্রীকে দেখার জন্য বাঁশের উপরে ওঠার চেষ্টা করেন। এজন্য স্থাপনা আরও দুর্বল হয়ে যায়।

কেন্দ্রীয় কর্মকর্তারা একে নিরাপত্তাজনিত অব্যবস্থাপনা বলে উল্লেখ করেছেন। তারা প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রীর কথা মাথা রেখে সেখানে যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল কিনা। এক কর্মকর্তা বলেন, ‘প্রধানমন্ত্রী নিরাপত্তার জন্য  বছরে ৩৫০ কোটি রুপিরও বেশি খরচ করা হয়। কিন্তু ভেন্যু যদি নিরাপদ না হয়, তবে তিনিও নিরাপদ নন।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত