আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

শিরোপা উদযাপন করতে গিয়ে প্যারিসে সহিংসতা, নিহত ২

শিরোপা উদযাপন করতে গিয়ে প্যারিসে সহিংসতা, নিহত ২

ফ্রান্সের বিশ্বকাপ শিরোপা জয় উদযাপন করতে গিয়ে প্যারিসে ছড়িয়ে পড়লো সহিংসতা। বাধভাঙা উদযাপন করতে গিয়ে দুজন নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। যাতে মাটি হয়ে গেছে দেশটির আনন্দঘন এই উপলক্ষ।

রবিবার ফ্রান্স ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরপর প্যারিসে আনন্দের ঢল নেমেছিল বিকালে। বাধভাঙা সেই উদযাপন হঠাৎ করে রূপ নেয় সহিংসতায়। সেটা ঠেকাতে পুলিশ ছুড়েছে কাঁদানে গ্যাস, তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষুব্ধ ভক্তের কিছু অংশ।

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পরপরই চ্যাম্পস এলিসিসে আনন্দের জোয়ার নামে। লাখ লাখ ফরাসি রাস্তায় নেমে পরে শিরোপা উদযাপন করতে। প্যারিসের এই আইকনিক ভেন্যুতে হাজার হাজার ভক্ত একত্র হতে থাকে।

কিন্তু সন্ধ্যা গড়িয়ে যেতেই ভক্তরা বুনো উল্লাসে মেতে ওঠে। বেশ কয়েকটি জায়গায় লুটপাটের ঘটনাও ঘটেছে। তাদের থামাতে ১ লাখ পুলিশ মাঠে নামে। ৪৪ হাজার অগ্নিনির্বাপণ কর্মী যোগ দেন এই বিশৃঙ্খলা ঠেকানোর কাজে।

শিরোপা জয়ের উল্লাস করতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছেন দুই জন। পুলিশ জানায়, ফ্রান্সের জয় উদযাপন করতে গিয়ে খালে লাফ দিয়ে ৫০ বছর বয়সী একজন নিহত হয়েছেন। ফ্রান্সের সেন্ট ফেলিক্স শহরে গাছের সঙ্গে গাড়ি ধাক্কা লাগায় ত্রিশোর্ধ্ব এক ব্যক্তি মারা যান।

উদযাপন থেকে রূপ নেওয়া সহিংসতায় ৮৪৫টি গাড়ি ভাংচুরের শিকার হয়েছে। গ্রেফতার করা হয়েছে প্রায় ৫০০ জনকে।

সহিংসতার ভিডিও মুছে না ফেলায় কয়েকজন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন। প্যারিসের একটি পানশালায় ভাংচুর করা হয়েছে। ফোনে ছবি তোলা শেষে চ্যাম্পস এলিসিসের একটি দোকানে লুটপাট করেছে মুখোশধারী প্রায় ৩০ জন তরুণ।

পুরো প্যারিস শহরে ছড়িয়ে পড়ে এই দাঙ্গা। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ এই বিশৃঙ্খলা ঠেকাতে জলকামান ব্যবহার করে।

প্যারিসে একজন মেয়র জ্যা ডি’আউতেসের বলেন, ‘উদযাপন মাটি হয়ে গেছে সহিংসতার কারণে।’

লিওঁতে পুলিশ ও শতাধিক তরুণের সঙ্গে সংঘর্ষ বাধে। তারা সবাই পুলিশের গাড়িতে উঠে উল্লাস করছিলেন। ন্যান্সিতে ৩ বছরের এক ছেলে ও দুজন ছয় বছরের মেয়ে উদযাপন করতে গিয়ে মোটরবাইকের ধাক্কায় গুরুতর আহত হন।

মার্শেইতে অন্তত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। সেখানে সংঘর্ষে নিরাপত্তাবাহিনীর দুজন আহত হয়েছেন জানায় পুলিশের একজন মুখপাত্র। সেখানে উদযাপনকে প্রশমিত রাখতে ৪ হাজার পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত