আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

নেতাদের সঙ্গে সিনেমা দেখলেন কেজরিওয়াল

নেতাদের সঙ্গে সিনেমা দেখলেন কেজরিওয়াল

দিলি্ল বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ আজ। দিলি্লর পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন? আম আদমি পার্টিপ্রধান অরবিন্দ কেজরিওয়াল, নাকি বিজেপি প্রার্থী কিরণ বেদি? তা নিশ্চিত হওয়া যাবে আজ।সরকারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নগরীর ১৪টি স্থানের ৭০টি স্ট্রং রুমে ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলো রাখা হয়েছে। এসব রুমকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি রুমের পাহারায় রয়েছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী, সশস্ত্র পুলিশ ও স্থানীয় পুলিশ। ভোট গণনার সব প্রক্রিয়া ভিডিওতে ধারণ করা হবে। নির্বাচনে ৭০টি আসনে মোট ভোটারের ৬৭ দশমিক ১৪ শতাংশ ভোট দিয়েছেন।বুথফেরত নির্বাচনী জনমত জরিপ অনুযায়ী আম আদমি পার্টি দিলি্লতে সরকার গঠন করতে যাচ্ছে। সুতরাং অরবিন্দ কেজরিওয়াল পুনরায় দিলি্লর মুখ্যমন্ত্রী হচ্ছেন। তবে আশা ছাড়ছে না বিজেপি শিবিরও। বুথফেরত জরিপে কেজরিওয়াল এগিয়ে থাকলেও তাতে খুব একটা কান দিচ্ছেন না তারা। তবে তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদি বলে দিয়েছেন, দলের পরাজয় হলে সে দায়িত্ব তারই। এতে বিজেপির জনপ্রিয়তার কোনো ঘাটতি প্রমাণ হবে বলে তিনি বিশ্বাস করেন না। কেজরিওয়াল তার উল্লসিত সমর্থকদের বলেছেন, নিশ্চিন্তে ঘরে ফিরে গিয়ে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর জন্য। টুইটারে লিখেছেন, 'আমাদের কর্মীরা অসাধ্য সাধন করেছেন। আপনারা ঘরে ফিরে যান। দুই দিন বিশ্রাম নিন। সিনেমা দেখুন।' কেজরিওয়াল নিজেও দলের নেতাদের নিয়ে 'বেবি' নামের একটি হিন্দি সিনেমা দেখেছেন হলে গিয়ে। দলের নেতা যোগেন্দ্র যাদব বলেছেন, আম আদমি কমপক্ষে ৫০টি আসন পাবে।

শেয়ার করুন

পাঠকের মতামত