আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ইউক্রেনে অস্ত্র সরবরাহের ইঙ্গিত ওবামার

ইউক্রেনে অস্ত্র সরবরাহের ইঙ্গিত ওবামার

ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ইউক্রেন সরকারকে অস্ত্র সরবরাহ করতে পারে বলে আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।গতকাল সোমবার ওয়াশিংটনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে ইউক্রেনে একটি নতুন শান্তি চুক্তি নিয়ে আলোচনার পর এমন ইঙ্গিত দেন তিনি। খবর বিবিসির রাশিয়া 'ব্যর্থ হওয়া' মিনস্ক শান্তি চুক্তিতে করা 'প্রতিটি অঙ্গীকার ভঙ্গ করেছে' অভিযোগ করে ওবামা বলেন 'ইউক্রেনে আত্মরক্ষামূলক মারণাস্ত্র সরবরাহের বিষয়টি পরীক্ষা করা হচ্ছে।'ইউক্রেন সরকারকে অস্ত্র সরবরাহের বিষয়ে দেশে চাপের মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে জার্মানি এ বিষয়ে আপত্তি জানিয়ে আসছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ রাশিয়া ইউক্রেনেরে পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে সরকারবিরোধীদের অস্ত্র ও সৈন্য দিয়ে সাহায্য করে আসছে। তবে রাশিয়া বরাবরই এসব অভিযোগ অস্বীকার করছে। ইউক্রেন সংকট সমাধানে গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এরইমধ্যে এ চুক্তি কার্যকারিতা হারিয়েছে। এজন্য উভয় পক্ষই পরস্পরকে দোষারোপ করছে। এমন পরিস্থিতিতে জার্মানি ও ফ্রান্স উভয়পক্ষের মধ্যে নতুন একটি শান্তি চুক্তি স্বাক্ষরের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে আগামীকাল বুধবার বেলারুশের রাজধানী মিনস্কে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের মধ্যে আলোচনা হওয়ার কথা। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সংকটের জন্য পশ্চিমা বিশ্বকে দায়ী করেন। শান্তি চুক্তি বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালেও তিনি বলেন, 'রাশিয়া ও তাদের (পশ্চিমা দেশসমূহ) মধ্যে যে কোনো এক পক্ষকে বেছে নিতে কোনো দেশে ন্যাটো বাহিনীর সম্প্রসারণ করবে না বলে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে তারা।' এক বছর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সরকারকে হঠানোর পেছনে পশ্চিমা দেশগুলো 'সরকার বিরোধী অভ্যুত্থানে মদদ' দিয়েছে বলেও অভিযোগ করেন পুতিন।

শেয়ার করুন

পাঠকের মতামত