আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের সাজা বেড়ে ৩২ বছর

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের সাজা বেড়ে  ৩২ বছর

সরকারি তহবিলের ক্ষতিসাধন এবং ২০১৬-র সংসদীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী বাছাইয়ে হস্তক্ষেপের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক নারী প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট শুক্রবার এ রায় দেয়। এর ফলে তার সাজা বেড়ে দাড়িয়েছে ৩২ বছরে।

দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং অনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে প্রেসিডেন্ট পদ থেকে অভিশংসিত হওয়া পার্ক এখনি ২৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন। সরকারি তহবিলের ক্ষতি ও নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগে এর সঙ্গে আরও ৮ বছর যুক্ত হল।

সাবেক সহযোগীদের সঙ্গে যোগসাজশে পার্ক দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার ৩০ বিলিয়ন উয়ন (প্রায় ২ কোটি ৫০ লাখ ডলার) ক্ষতি করেছিলেন বলে রায়ে জানায় সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট।

সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী বাছাইয়ে হস্তক্ষেপের দায়েও দেশটির প্রথম এ নারী প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করা হয়।

৬৬ বছর বয়সী পার্ক তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছিলেন। রায় ঘোষণার সময়ও তিনি আদালতে উপস্থিত ছিলেন না, জানিয়েছে রয়টার্স।

দক্ষিণ কোরিয়ায় সাবেক সেনাশাসক পার্ক চুং-হির মেয়ে পার্ক জিউন-হাই ২০১৩ দক্ষিণ কোরিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। ব্যক্তিগত লাভের জন্য বন্ধুকে সুবিধা পাইয়ে দিতে তিনি রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব-প্রতিপত্তি ব্যবহার করেছেন- এমন অভিযোগে ২০১৬ সালের মাঝামাঝি সময়ে পার্লামেন্ট ও রাজপথে পার্কের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।

ওই বছর ডিসেম্বরে পার্লামেন্টে ভোটাভুটি করে পার্ককে অভিশংসনের সিদ্ধান্ত হয়। এরপর গতবছর মার্চে দেশটির সাংবিধানিক আদালত সেই সিদ্ধান্তে সায় দিলে পার্ককে ক্ষমতাচ্যুত হয়ে দুর্নীতির অভিযোগে কারাগারে যেতে হয়। সেই থেকে তিনি কারাগারেই আছেন।

ক্ষমতার অপব্যবহার এবং অনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে দোষী সাব্যস্ত হলে চলতি বছরের এপ্রিলে আদালত তাকে ২৪ বছরের কারাদণ্ড দেয়। পাশাপাশি সাবেক এই রাষ্ট্রপ্রধানকে ১৮ বিলিয়ন উয়ন জরিমানাও করা হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত