আপডেট :

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

গরু চোরাচালানি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

গরু চোরাচালানি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

ভারতের রাজস্থানের আলওয়াতে গরু চোরাচালানি সন্দেহে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় লোকজন। শুক্রবার (২০ জুলাই) রাতে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আকবর খান। খবর জিও নিউজ।

শুক্রবার  রাতে গরু নিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করে রামগড় গ্রামের লোকজন। দুজনকে তারা গণপিটুনি দেয়। আকবরের সঙ্গে থাকা বন্ধুটি পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু আকবরকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মারা যান তিনি।

পুলিশ জানিয়েছে, ২৮ বছরের আকবর খান হরিয়ানার বাসিন্দা। আকবর ও তার এক বন্ধু আলওয়া জেলায় নিজেদের দুটি গরু নিয়ে একটি বনের ভেতর দিয়ে শুক্রবার রাতে গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় গরু পাচারকারী হিসেবে সন্দেহ করে তাদের ওপর হামলা চালায় স্থানীয়রা। এ সময় আকবরের সঙ্গে থাকা বন্ধুটি কোনোমতে পালিয়ে যেতে সক্ষম হলেও আকবর সন্ত্রাসীদের হাতে ব্যাপক মারধরের শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আকবরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত লোকজনের বিরুদ্ধে মামলা করেছে।

এদিকে এ ঘটনার পরপরই রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে টুইট করে নিন্দা জানিয়ে বলেছেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আলওয়ারের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা অনিল বেনিওয়াল বলেন, ‘তারা গরু চোরাচালানি কি না তা স্পষ্ট নয়। আমরা দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি তাদের গ্রেপ্তার করা হবে।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত