আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

দুই তুর্কি মন্ত্রীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

দুই তুর্কি মন্ত্রীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

তুরস্কের দু'জন মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তুরস্কে দু'বছর ধরে একজন মার্কিন ধর্মযাজককে আটক রাখার জন্য যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে। ওই যাজকের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয় - যা মার্কিন কর্তৃপক্ষ ভিত্তিহীন বলে বর্ণনা করছে। তাকে তুরস্কে দু বছর কারাগারে রাখার পর এখন গৃহবন্দী রাখা হয়েছে।

খবরে বলা হয়, তুরস্কের বিচারমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পত্তি এই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসবে।যুক্তরাষ্ট্র নেটো জোটভুক্ত কোন মিত্র দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে -এ ধরনের ঘটনা একেবারেই অভূতপূর্ব। কিন্তু তুরস্কের বিচারমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বেলায় ঠিক তাই ঘটলো।

মার্কিন সরকার তাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লংঘনের অভিযোগ করছে। মার্কিন ভাষ্যমতে, আমেরিকান ধর্মজাযক অ্যান্ড্রু ব্রানসনকে ২০১৬ সাল থেকে আটকে রাখার পেছনে এই দুজন মন্ত্রী মূল ভূমিকা পালন করেছে। মি. ব্রানসনের বিরুদ্ধে তুরস্কের অভিযোগ - তিনি কুর্দি বিদ্রোহী দলকে সমর্থন করেন। তুরস্কে সম্প্রতি যে ব্যর্থ অভ্যুত্থান হয়েছে তার সাথে এই গোষ্ঠী জড়িত বলেও তুরস্ক সরকার মনে করে।

তুর্কী পররাষ্ট্র মন্ত্রী মেভলুত কাভুসোগলু বলছেন, এই 'শত্রুতামূলক পদক্ষেপের' জবাব দেয়া হবে।এরদোয়ান সরকারের সমর্থক কলাম লেখকরা এরই মধ্যে তুরস্কে যে মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করে দেয়ার ডাক দিয়েছে। সেটা যদি ঘটে, তাহলে এই দুই নেটো মিত্রদেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা চরম হুমকির মুখে পড়বে। ১৯৭৪ সালে তুরস্ক উত্তর সাইপ্রাসে অভিযান চালানোর পর থেকে এই দুই দেশের মধ্যে সম্পর্কে এতটা অবনতি আর ঘটেনি। এই খবর বেরুনোর পর মার্কিন ডলারের বিপরীতে তুর্কী লিরার দর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

তুর্কী প্রেসিডেন্ট এরদোয়ান প্রায়ই পশ্চিমা নেতাদের কঠোর সমালোচনা করে থাকেন, এবং যুক্তরাষ্ট্রের রক্তচক্ষুকে তিনি ভয় পান না। তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে খ্রীষ্টান ইভানজেলিস্ট প্রচারক বা ইহুদিবাদীর মতো মানসিকতা দেখানোর অভিযোগ এনেছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত