আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নারী-শিশুসহ নিহত ৫৫

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নারী-শিশুসহ নিহত ৫৫

ইয়েমেনের লোহিত সাগরের বন্দর নগরী হোদেইদাহ’য় সৌদি ও সংযুক্ত আরব আমিরাত জোটের বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছেন।

ইয়েমেনে বিদ্রোহী হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় আরও ১২৪ জন আহত হয়েছেন। খবর আল-জাজিরার।

তারা জানিয়েছে, শহর সরকারি আল-থাওরা হাসপাতাল ও একটি ব্যস্ত মাছের বন্দর লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ২৮ জন। তবে চীনের বার্তা সংস্থা শিনহুয়া শুক্রবার জানিয়েছে, নিহতের সংখ্যা ৭০ জন।

বিদ্রোহী হুথি নেতৃত্বাধীন প্রশাসনে জনস্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রী তাহা আল-মুতাওয়াকিল বলেছেন, স্থানীয় কর্তৃপক্ষ হতাহতদের চিকিৎসা ও অন্যান্য সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। এদিকে বিমান হামলার লক্ষ্যবস্তু হতে পারে এমন আশঙ্কায় অ্যাম্বুলেন্স সার্ভিসগুলো আহত ব্যক্তিদের রাজধানী সানা বা অন্যান্য প্রদেশে নিয়ে যেতে ভয় পাচ্ছে।

আন্তর্জাতিক রেড ক্রস জানিয়েছে, তারা যে সার্জিক্যাল সরঞ্জাম পাঠিয়েছে তা গুরুতর আহত ৫০ জনের চিকিৎসার জন্য যথেষ্ট।

মুতাওয়াকিলকে উদ্ধৃতি করে হুথি পরিচালিত সাবা বার্তা সংস্থা জানায়, হোদেইদাহ’য় আমরা যা দেখছি তা বর্বরতম অপরাধ। এই হত্যার দায় যুক্তরাষ্ট্রের ওপরও বর্তায়।

যুক্তরাষ্ট্রের সহায়তায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে হামলা চালাচ্ছে। তাদের লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আবু-রাব্বু মানসুর হাদি সরকারকে পুনরায় ক্ষমতায় আনা।

সৌদি জোটের হামলা শুরু হওয়ার পর এখন ১০ হাজার মানুষ লড়াইরত অবস্থায় নিহত হয়েছেন। আর চরম ক্ষুধা ও অনাহারে এক লাখের বেশি শিশুর মৃত্যু হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত