আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সবচেয়ে দীর্ঘ ও ভয়াবহ দাবানলে ধ্বংস হচ্ছে ক্যালিফোর্নিয়ার বৃহৎ বনাঞ্চল

সবচেয়ে দীর্ঘ ও ভয়াবহ দাবানলে ধ্বংস হচ্ছে ক্যালিফোর্নিয়ার বৃহৎ বনাঞ্চল

এত বড় দাবানল আগে কখনও দেখেনি ক্যালিফোর্ণিয়া৷ আগুনের গ্রাসে ক্যালিফোর্ণিয়ার মেন্ডোকিনো জাতীয় বনাঞ্চল৷ এত দীর্ঘ দাবানল ক্যালিফোর্ণিয়ার ইতিহাসে প্রথম৷ রেকর্ড ভাঙা এই দাবানলকে দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় বলে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প৷

ক্যালিফোর্ণিয়া বন দফতর জানাচ্ছে, বনাঞ্চলের ২ দিক দিয়ে আগুন গতিতে বাড়ছে৷ হাওয়ার তেজও এতটাই যে, নিমেষে আগুনের গ্রাসে পড়ছে বনাঞ্চল৷ এর জেরে মারাত্মক ক্ষতির মুখে সান্টা বারবারা ও ভেঞ্চার এলাকা৷ সবমিলিয়ে ২৮১,৮৯৩ একর বনাঞ্চল পুরোপুরি নষ্ট হয়েছে৷ ক্যালিফোর্নিয়ার জাতীয় জলবায়ু কেন্দ্র জানাচ্ছে, লাগামছাড়া দাবানল সামলাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা৷ পূর্বাভাস দেওয়াও সম্ভব হচ্ছে না৷ কারণ, হাওয়ার গতি এটচাই যে, আগুন কমার সম্ভাবনা কম৷

দাবানলের জেরে উত্তর ক্যালিফোর্ণিয়ার তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রির কাছাকাছি৷ মেন্ডোকিনা কমপ্লেক্স এলাকার ৭৫টি বাড়ি পুড়ে ছাই৷ কয়েক হাজার মানুষ গৃহহীন৷ নিরাপদ আশ্রয়ে তাদের রাখা হয়েছে৷ মেন্ডোকিনার প্রায় চার হাজার মানুষ বিপদসীমার মধ্যে এখনও রয়েছে৷ তাদের নিরাপদে আনার চেষ্টায় প্রশাসন৷ অ্যারিজোনা, ওয়াশিংটন, আলাস্কার বেশ কয়েকটি অঞ্চলে দাবানলের প্রভাব পড়েছে৷ উদ্ধার কাজে নিযুক্ত ১৪তম ব্রিজ ইঞ্জিনিয়ার ব্যাটলিয়ানের জয়েন্ট বেসের ২০০ সেনা৷ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে বিশেষ ১৪০ দমকল কর্মী আগুন নেভাচ্ছেন৷

বনাঞ্চলে জোড়া দাবানল ক্যালিফোর্নিয়ার দাবানল ইতিহাসে এই প্রথম৷ যা শহরে ৪৫ শতাংশ অংশকে ক্ষতির মুখে ফেলেছে৷ পরিস্থিতি ক্রমশই মারাত্মক আকার নিচ্ছে৷ পরিবেশবিদরা জানাচ্ছেন, সমস্ত রেকর্ড ভেঙে ছড়িয়ে পড়া এই দাবানল ভবিষ্যৎ সবুজায়নে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে৷

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত