আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সৌদি আরবে ইমামদের জন্য বিতর্কিত অ্যাপ

সৌদি আরবে ইমামদের জন্য বিতর্কিত অ্যাপ

সৌদি আরবের কর্তৃপক্ষ এমন একটি মোবাইল অ্যাপলিকেশন তৈরি করছে, যা দেশটির মসজিদের ইমামদের ধর্মীয় বয়ান পর্যবেক্ষণ করবে এবং বয়ান বেশি লম্বা হয়ে গেলে সেটি ব্যবহার করে তাদের সতর্ক করা যাবে।

সৌদি আরবের ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল-শাইখ আল-ওয়াতান পত্রিকাকে জানিয়েছেন, এই অ্যাপটি মসজিদে ইমামদের বয়ানের ‘সময়’ এবং ‘মান’ পর্যবেক্ষণ করবে।

তবে কে বা কারা এসব পর্যবেক্ষণ তদারকি করবেন, তা এখনো পরিষ্কার নয়। ধারণা করা হচ্ছে, নিয়মিত নামাজীরা এই অ্যাপ ব্যবহার করে তাদের ইমামদের কার্যক্রম সম্পর্কে নম্বর দিতে পারবেন।

ধর্মীয় বয়ান ও শিক্ষার বিষয়ে বর্তমানে সংস্কার কার্যক্রম পরিচালনা করছে সৌদি আরব। ‘বিদেশী, দলগত বা ব্রাদারহুড’ চিন্তাভাবনা থেকে মানুষজনকে সরিয়ে আনতে সর্বত্র একই ধরণের বয়ান চালু করার কথা ভাবা হচ্ছে, যা নিয়ে দেশটিতে বিতর্ক চলছে।

আরেকটি অ্যাপ চালু করেছে সৌদি সরকার, যা ব্যবহার করে নাগরিকরা স্বাস্থ্যসেবা থেকে শুরু করে খেলাধুলা পর্যন্ত নানা সরকারি সেবার বিষয়ে তাদের মতামত দিতে পারবেন।

এর আগে আরেকটি অ্যাপ চালু করেছে সৌদি সরকার, যা ব্যবহার করে নাগরিকরা স্বাস্থ্যসেবা থেকে শুরু করে খেলাধুলা পর্যন্ত নানা সরকারি সেবার বিষয়ে তাদের মতামত দিতে পারবেন।

ধারণা করা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বর্তমানের এসব সংস্কারের পেছনে রয়েছেন, যিনি সৌদি আরবকে একটি আধুনিক ইসলামিক এবং উদার সমাজের দেশে পরিণত করতে চান।

যদিও এ সপ্তাহেই দেশটিতে মানবাধিকার কর্মীদের মুক্তির দাবিতে কানাডা একটি বিবৃতি দেয়ার পর সেদেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের পাশাপাশি বাণিজ্য সম্পর্ক স্থগিত করেছে সৌদি আরব।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত