আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

মার্কিন কংগ্রেসে প্রথম মুসলিম নারী

মার্কিন কংগ্রেসে প্রথম মুসলিম নারী

রাশিদা তিলাইব।

রাশিদা তিলাইবের জীবনে পয়লা হওয়ার অনেক অভিজ্ঞতাই আছে, কেবল ১৪ সন্তানের সর্বজ্যেষ্ঠ হওয়াই নয়। ফিলিস্তিনি অভিবাসী পরিবারের মেয়ে হিসেবে তাঁর পরিবারে তিলাইবই প্রথম হাইস্কুল ডিপ্লোমা অর্জন করেন। তারপর কলেজ ডিগ্রি ও ল ডিগ্রি।

মিশিগান আইনসভায় তিলাইব ছিলেন প্রথম নির্বাচিত মুসলিম নারী। এ পদে তিনি তিনি সর্বোচ্চ ছয় বছর দায়িত্ব পালন করেন। এই জানুয়ারিতে তিলাইব আমেরিকার প্রথম মুসলিম কংগ্রেসওম্যান হতে যাচ্ছেন।

এনপিআরের এক খবরে বলা হয়, ডেট্রয়েটের অধিবাসী ৪২ বছর বয়সী তিলাইব, যাঁর বাবা ফোর্ড কারখানায় কাজ করতেন, মিশিগানে ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়লাভ করেন এবং এই হেমন্তে ইউএস হাউস নির্বাচনে অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করার অধিকার অর্জন করেন।

এক টুইট বার্তায় রাশিদা তিলাইব বলেন, ‘আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। কংগ্রেসে আপনাদের স্বার্থরক্ষায় লড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

রাশিদা তিলাইব সাবেক রিপ্রেজেনটেটিভ জন কনেয়ার্সের স্থলাভিষিক্ত হলেন। দীর্ঘদিনের কংগ্রেসম্যান ও নাগরিক অধিকার আইকন কনেয়ার্স গত বছর তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠলে পদত্যাগ করেন।

কংগ্রেস নির্বাচনে আরও কয়েকজন মুসলিম নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ওই সব ডিস্ট্রিক্টে এখনো প্রাইমারি অনুষ্ঠিত হয়নি। এঁদের মধ্যে রয়েছেন মিনেসোটা স্টেট রিপ্রেজেনটেটিভ ইলহান ওমর, আরিজোনা থেকে সিনেটে লড়ছেন ডিড্রা আবুদ এবং ম্যাসাচুসেটসের তাহিরা আমাতুল-ওয়াদুদ।

মিনেসোটার রিপ্রেজেনটেটিভ কিথ এলিসন কংগ্রেসে প্রথম নির্বাচিত মুসলিম প্রতিনিধি; ইন্ডিয়ানার রিপ্রেজেনটেটিভ অন্ড্রে কার্সন দ্বিতীয়। উভয়ই কৃষ্ণাঙ্গ পুরুষ। এর অর্থ, রাশিদা তিলাইব কংগ্রেসে দেশের প্রথম আরব-আমেরিকান মুসলিম হতে যাচ্ছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত