আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

গাজায় ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

গাজায় ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তঃসত্ত্বা নারী ও তার কন্যা শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চালানো হামলায় এ ঘটনা ঘটেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাফারাউই এলাকায় এক অন্তঃসত্ত্বা নারী ও তার এক বছর বয়সী কন্যা নিহত হয়েছে। এছাড়া হামাসের এক যোদ্ধাও নিহত হয়েছে।

ইসরায়েলি সংবামাধ্যম দাবি করেছে, হামাসের রকেট হামলায় গাজা সীমান্তবর্তী সেদরত ও কয়েকটি শহরে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, বুধবার গাজায় হামাস আইডিএফের একটি গাড়িতে গুলি ছোঁড়ার পর এ সহিংসতা শুরু হয়েছে। গাজা ভূখণ্ডে হামাসের প্রায় ১৪০টি ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ যুদ্ধবিমান দিয়ে হামলা  চালানো হয়েছে। হামাস গাজা সীমান্তবর্তী ইসরায়েলি শহরগুলোতে ১৫০টি রকেট হামলা চালিয়েছে বলেও আইডিএফ জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, ইসরায়েল বুধবার রাতে ট্যাংক হামলা চালালে হামাস ইসরায়েলি অঞ্চলে রকেট হামলা চালাতে শুরু করে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত