আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

তুরস্কের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর দ্বিগুণ শুল্কারোপ করেছে যুক্তরাষ্ট্রের

তুরস্কের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর দ্বিগুণ শুল্কারোপ করেছে যুক্তরাষ্ট্রের

ধুঁকতে থাকা তুরস্কের লিরা ওপর চাপ বাড়িয়ে দিতে দেশটির স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর দ্বিগুণ শুল্কারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘আমাদের শক্তিশালী ডলারের’ বিপরীতে তাদের মুদ্রা খুব দুর্বল হয়ে পড়েছে। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, বর্তমানে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো নয়।

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান এক ভাষণে বলেছেন, বিদেশি শক্তির ‘প্রচারণার’ কারণেই তাদের মুদ্রার মান পড়েছে। গেল ২৪ ঘণ্টায় প্রায় ২০ ভাগ মূল্যমান পড়ে গেছে তুরস্কের মুদ্রার। এর আগে গেল বছর লিরার মূল্যমান ৪০ ভাগের বেশি পড়ে গেছে।

শুক্রবার টেলিভিশনে দেয়া ভাষণে তুর্কি প্রেসিডেন্ট এটিকে ‘অর্থনৈতিক যুদ্ধ’ উল্লেখ করে দেশটির নাগরিকদের লিরার বিনিময় মূল্য হিসেবে বিদেশি মুদ্রা ও সোনা ব্যবহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যদি তাদের ডলার থাকে, তাহলে আমাদের আছে মানুষ, আমাদের আছে আল্লাহ। এটি নিজস্ব এবং জাতীয় সংগ্রাম।

তুরস্কের প্রেসিডেন্টের ওই ভাষণের পরই টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি লিখেন, ‘তুরস্কের ক্ষেত্রে’ অ্যালুমিনিয়ামের ওপর ২০ শতাংশ ও স্টিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপিত হবে।

ন্যাটোভুক্ত এই দুই দেশের লড়াইয়ে গত ১৩ মাসের মধ্যে দরপতন পতন ঘটেছে ইউরোর যেখানে শক্তিশালী হয়েছে ডলার। এদিকে প্রেসিডেন্টের ট্রাম্পের ওই টুইটের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন এরদোয়ান।

ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় নেতা অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক নিয়ে কথা বলেছেন। প্রেসিডেন্ট এরদোয়ানের অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, উভয় নেতা তুরস্ক ও রাশিয়ার মধ্যকার ‘ইতিবাচক’ সম্পর্ক নিয়ে ‘সন্তোষ প্রকাশ’ করেছেন।

মূলত ২০১৬ সালে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পর যুক্তরাষ্ট্র ও তুরস্কের সম্পর্কের অবনতি ঘটে। ওইসময় নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এবং গুলেনিস্ট মুভমেন্টের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে তুরস্কের একটি চার্চের মার্কিন ধর্মযাজক অ্যান্ড্রু ব্রুনসনকে কারাগারে পাঠায় কর্তৃপক্ষ।

এরই জবাবে গেল সপ্তাহে তুরস্কের বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর অবরোধ আরোপ করে হোয়াইট হাউজ। অবস্থার উত্তরণে তুরস্কের কর্মকর্তারা ওয়াশিংটন সফর করে। কিন্তু উভয় পক্ষ সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত