আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

১০ লাখ মুসলিমকে আটকে রেখেছে চীন

১০ লাখ মুসলিমকে আটকে রেখেছে চীন

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটি জেনেভাতে চীনের ওপর দুদিনের যে বিশেষ সভা করছে, সেখানে অভিযোগ করা হয়, কট্টরপন্থী সন্দেহে ১০ লাখ চীনা উইগুর মুসলিমকে বিভিন্ন রাজনৈতিক শিবিরে আটকে রাখা হয়েছে। অভিযোগ করেন জাতিসংঘের জাতিগত বৈষম্য বিষয়ক কমিটির সদস্য গে ম্যাকডুগাল। খবর বিবিসির

তিনি বলেন, এমন খবর তিনি পেয়েছেন যে চীনা কর্তৃপক্ষ স্বায়ত্তশাসিত উইগুর প্রদেশকে কার্যত "বিশাল একটি বন্দীশিবিরে" রূপান্তরিত করেছে। চীন সাথে সাথে এর কোনো জবাব দেয়নি। ৫০-সদস্যের চীনা প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়, সোমবার এই অভিযোগের জবাব দেওয়া হবে। তবে এর আগে বিভিন্ন সময় চীন বলেছে, এ ধরণের বন্দী শিবিরের কোনো অস্তিত্ব নেই।

উইগুর মুসলিম কারা?
চীনের জিনজিয়াং প্রদেশের জনসংখ্যার ৪৫ শতাংশ উইগুর মুসলিম। এই প্রদেশটি তিব্বতের মত স্বশাসিত একটি অঞ্চল। বিদেশী মিডিয়ার ওপর এখানে যাবার ব্যাপারে কঠোর বিধিনিষেধ রয়েছে।

কিন্তু গত বেশ ক'মাস ধরে বিভিন্ন সূত্রে খবরাখবর বেরুচ্ছে যে শিনজিয়াং-এ উইগুর এবং অন্যান্য মুসলিমরা ব্যাপকহারে আটকের শিকার হচ্ছে।

ঠিক কি জন্য চীনকে অভিযুক্ত করা হচ্ছে?
হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটির কাছে দেওয়া তাদের রিপোর্টে বলেছে, উইগুর মুসলিমদের গণহারে ধরে বিভিন্ন বন্দীশিবিরে নেয়া হচ্ছে। এরপর সেসব শিবিরে তাদেরকে জোর করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি আনুগত্য প্রকাশে বাধ্য করা হচ্ছে।

নির্বাসিত উইগুর মুসলিমদের সংগঠন ওয়ার্ল্ড উইগুর কংগ্রেস তাদের এক রিপোর্টে বলেছে, কোনো অভিযোগ ছাড়াই উইগুরদের ধরে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা হচ্ছে, এবং তাদেরকে জোর করে চীনা কম্যুনিস্ট পার্টির পক্ষে স্লোগান দিতে বলা হচ্ছে।

ওয়ার্ল্ড উইগুর কংগ্রেস দাবি করছে, বন্দীদের ঠিকমত খাবার দেওয়া হয়না এবং নানাভাবে নির্যাতন করা হয়। বলা হচ্ছে, অধিকাংশ বন্দীকে দীর্ঘদিন আটকে রাখলেও তাদেরকে অভিযুক্ত করা হয়না এবং কোনো আইনি সহায়তা নিতেও দেওয়া হয়না। ধর্মীয় কট্টরবাদ মোকাবেলার যুক্তিতে চীনা কর্তৃপক্ষ এভাবে গণ-আটকের পথ নিয়েছে।

চীন কি বলে?
চীনের সরকার সবসময় বলে এ ধরনের কোনো বন্দীশিবিরের কোনো অস্তিত্বই সেখানে নেই।

এপ্রিলে মার্কিন একজন সিনিয়র কূটনীতিক ল্যরা স্টোন বলেছিলেন, "পুনঃ-শিক্ষা কেন্দ্রগুলোতে" লাখ লাখ মানুষকে আটকে রাখা হয়েছে। প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তখন বলেছিলেন, "সবাই জানে এবং দেখে যে শিনজিয়াংয়ে সব জাতিগোষ্ঠী শান্তি এবং সমৃদ্ধির মাঝে পাশাপাশি বসবাস করছে।"

পর্যবেক্ষকরা বলছেন, চীনা মুসলিম সমাজে মধ্যপ্রাচ্যের ঘরানার ইসলামী ভাবধারা ঢুকে পড়ছে বলে বেইজিংয়ের মধ্যে বেশ কিছুদিন ধরে উদ্বেগ শুরু হয়েছে। গতকাল (শুক্রবার) উত্তর-পশ্চিমের নিংশিয়া প্রদেশের উইজু শহরে কর্তৃপক্ষ একটি "অননুমোদিত" মসজিদ ভেঙ্গে ফেলার উদ্যোগ নিলে এলাকার শত শত মুসলিম তাতে বাধা দেয়।

চীনা মুসলিমরা শত শত বছর ধরে মসজিদ বা অন্যান্য ধর্মীয় স্থাপনা নির্মাণের সময় চীনের ঐতিহ্যবাহী নকশা এবং স্থাপত্য অনুসরণ করে আসছে। কিন্তু উইজুতে যে মসজিদ নিয়ে গণ্ডগোল বেঁধেছে সেটিতে মধ্যপ্রাচ্যের মত মিনার এবং গম্বুজ তৈরি করা হয়। কর্তৃপক্ষ বলছে এই নকশার কোনো অনুমোদন দেওয়া হয়নি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত