আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভারতে অতি বৃষ্টি-বন্যায় নিহত ৭৭৪

ভারতে অতি বৃষ্টি-বন্যায় নিহত ৭৭৪

ভারতের সাত রাজ্যে চলতি বর্ষা মৌসুমে ভয়াবহ অতি বৃষ্টি ও বন্যায় কমপক্ষে ৭৭৪ জন নিহত হয়েছেন। এতে বহু লোক আহত, বাস্তুচ্যুত হয়েছেন।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় জরুরি তৎপরতা কেন্দ্রের (এনইআরসি) তথ্য মতে, বর্ষা মৌসুমে বন্যা ও বৃষ্টিতে কেরালা রাজ্যে ১৮৭ জন, উত্তর প্রদেশে ১৭১ জন, পশ্চিমবঙ্গে ১৭০ জন ও মহারাষ্ট্রে ১৩৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া, গুজরাটে ৫২, আসামে ৪৫ ও নাগাল্যান্ডে আটজন মারা গেছেন।

সব মিলিয়ে ২৭ জন নিখোঁজ রয়েছেন, যার মধ্যে কেরালায় ২২ জন, পশ্চিমবঙ্গে পাঁচজন রয়েছেন। তা ছাড়া, বন্যা-বৃষ্টিজনিত ঘটনায় আহত হয়েছেন ২৪৫ জন।

মহারাষ্ট্রের ২৬টি, আসামের ২৩টি, পশ্চিমবঙ্গের ২২টি, কেরালার ১৪টি, উত্তর প্রদেশের ১২টি, নাগাল্যান্ডের ১১টি ও গুজরাটের ১০টি জেলা বন্যায় আক্রান্ত হয়েছে।

আসামে ১১ লাখ ৪৫ হাজার লোক বন্যা-বৃষ্টিতে আক্রান্ত হয়েছেন। ওই রাজ্যের ২৭ হাজার ৫৫২ হেক্টর আবাদি জমি নষ্ট হয়েছে।

আসামে সব মিলিয়ে ১৫টি জাতীয় দুর্যোগ তৎপরতা বাহিনী (এনডিআরএফ) দল উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে, যার প্রতি দলে রয়েছে ৪৫ জন।

উত্তর প্রদেশে আটটি, পশ্চিমবঙ্গে আটটি, গুজরাটে সাতটি, কেরালায় চারটি এবং মহারাষ্ট্র ও নাগাল্যান্ডে একটি করে এনডিআরএফ দল উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে।

ভারতের আবহাওয়া অফিস সামনের দিনগুলোতে ১৬টি রাজ্যে সতর্কতা জারি করেছে, যার মধ্যে উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, আসাম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ রয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত