আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইতালিতে সেতু ধসে নিহত ২২

ইতালিতে সেতু ধসে নিহত ২২

ইতালির উত্তরাঞ্চলীয় শহর জেনভায় একটি সড়ক সেতু ধসে অন্তত ২২ জন নিহত এবং ১৩ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে মহাসড়ক ১০-এর ওপর থাকা সেতুটি একাংশ ধসে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেতুটি ভেঙে পড়ার সময় এর ধ্বংসস্তূপের নিচে বেশকিছু গাড়ি চাপা পড়ে। দুইশ দমকল কর্মী উদ্ধার কাজে অংশ নিয়েছে।প্রচণ্ড বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

১৯৬০ সালে নির্মিত সেতুটি মোরান্দি ব্রিজ নামে পরিচিত। সর্বশেষ ২০১৬ সালে এটি মেরামত করা হয়।

অ্যাম্বুলেন্স সার্ভিসের এক কমকর্তা জানান, স্থানীয় সংবাদ মাধ্যমকে জানায়- সেতুর ৫০ মিটার নিচ পর্যন্ত ধ্বংসাবশেষ খুঁড়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা কয়েকজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এদের মধ্যে মহিলা ও শিশু রয়েছে।

একজন দমকল কর্মী জানান, দুর্ঘটনার সময় অন্তত ২০টি গাড়ি ছিল সেতুতে। তবে ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। ১৯৬০ এর দশকে সেতুটি নির্মাণ করা হয়েছিল। স্থানীয় সম্প্রচার মাধ্যমের প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, পোন্তে মোরানদি সেতু ধসে অনেক ধুলা উড়ছে। ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো জানায়- প্রায় ২০০ মিটার ধসে গেছে। জেনেভার মেয়র মারকো বুসি বলেন, সারা শহরে শোকের ছায়া নেমে এসেছে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে উদ্ধার কাজ এগিয়ে চলছে।

এদিকে এ দুর্ঘটনাকে ভয়াবহ ট্রাজেডি হিসেবে আখ্যায়িত করেছেন ইতালির সড়কমন্ত্রী দ্যানিলো টনিনেল্লি।

ইতালীয় পরিবহন মন্ত্রী দানিলো তনিইলি বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি সেখানকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। উদ্ধার কাজ দ্রুত গতিতে চলছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত