আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আফগানিস্তানে সেনাঘাঁটিতে হামলায় সেনা-পুলিশসহ নিহত ৪৫

আফগানিস্তানে সেনাঘাঁটিতে হামলায় সেনা-পুলিশসহ নিহত ৪৫

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের একটি ঘাঁটিতে তালেবানদের হামলায় নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র এটি নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, প্রদেশটির বাগলান-ই-মারকাজি জেলার আল্লাহউদ্দিন ঘাঁটিতে মঙ্গলবার রাতে তালেবান জঙ্গিরা এই হামলা চালায়। তারা জানাচ্ছে, এই হামলায় ৩৫ জন সেনা ও ১০ জন স্থানীয় পুলিশ সদস্য নিহত হয়েছেন।

জেলা পুলিশ এই হামলার কথা নিশ্চিত করলেও হতাহতের ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়নি। তবে নিরাপত্তা কর্মকর্তারা এই হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি।

গেল দুইদিনে আফগানিস্তানের দুইটি বড় সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তালেবানরা। এসব হামলায় নিরাপত্তা বাহিনীর কয়েক ডজন সদস্য নিহত হয়েছেন।

এর আগে সোমবার উত্তরাঞ্চলীয় ফারইয়াব প্রদেশের চেনাইহা সেনাঘাঁটি দখল করে নেয় তালেবানরা। প্রদেশের ঘোরমাক জেলায় অবস্থিত এই ঘাঁটিটি ৪৮ ঘণ্টা তালেবানদের নিয়ন্ত্রণে ছিল।

স্থানীয় কর্মকর্তারা জানান, গোলাবারুদ ও সাহায্য চেয়ে বারবার অনুরোধ করার পরও কোনও জবাব না পাওয়ায় নিরাপত্তা বাহিনীর ৪০ জনের বেশি সদস্য তালেবানদের কাছে আত্মসমর্পণ করে।

ফারইয়াব প্রাদেশিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ তাহির রাহমানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেন। এদিকে তালেবানদের কাছে চেনাইহা সেনাঘাঁটি পতনের বিষয়ে নিরাপত্তা কর্মকর্তারা কোনও মন্তব্য করেননি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত