আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

হজ করতে সৌদি আরবে ১ লাখ ২১ হাজার বাংলাদেশী

হজ করতে  সৌদি আরবে ১ লাখ ২১ হাজার বাংলাদেশী

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, গত ১৪ জুলাই থেকে এ পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৮৬৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তারা মক্কা ও মদিনা শরিফে এবাদত বন্দেগি করছেন।
তিনি বলেন, চলতি বছরের ২০ আগস্ট সৌদি আরবের মক্কায় পবিত্র হজ অনুষ্ঠিত হবে । ২০১৮ সালের হজ চুক্তি অনুসারে বাংলাদেশের হজযাত্রীর কোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটার সংখ্যা ৬ হাজার ৭৯৮ জন। বেসরকারি ব্যবস্থাপনায় কোটার সংখ্যা ছিল ১ লাখ ২০ হাজার।
তিনি বুধবার রাজধানীর আশকোনা হজ অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

এসময় ধর্ম মন্ত্রনালয়ের সচিব মো. আনিছুর রহমান, যুগ্ন সচিব ড. মোয়াজ্জেম হোসেন, আশকোনা হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম, হাব মহাসচিব শাহাদাৎ হোসেন তসলিম এসময় উপস্থিত ছিলেন।
ধর্মমন্ত্রী বলেন, সৌদি দূতাবাস হতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ভিসা ইস্যু করা হয়েছে ১ লাখ ২৬ হাজার ১৮৩ জনের। তার মধ্যে সরকারী ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৮৪ জন এবং বেসরকারি ১ লাখ ১৯ হাজার ৩৯৯ জন। শুধুমাত্র ভিসার জন্য আবেদন করেনি ৬০৬ জন।

তিনি বলেন, গুরুতর অসুস্থতা, মৃত্যু ও এজেন্সিগুলোর অনাগ্রহের কারণে এ সকল হজযাত্রী ভিসার জন্য আবেদন করেননি। এক্ষেত্রে সরকারের কিছু করার ছিল না।
তিনি আরো বলেন, এ বছর সরকার ও ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে হজ এজেন্সীগুলোর সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষার মাধ্যমে সকল প্রকার বাধা অতিক্রম করার চেষ্টা করেছি। হজযাত্রীরা যেন নির্বিঘ্নে হজে যেতে পারেন সেজন্য এজেন্সীগুলোকে তদারকির মধ্যে রাখা হয়েছে।
যারা অপকর্মে জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন ধর্মমন্ত্রী।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ জুলাই রাজধানীর আশকোনা হজ অফিসে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়।
আগামী ২৭ আগস্ট হজের ফিরতি ফ্লাইট শুরু হবে। হজের ফিরতি ফ্লাইট শেষ হবে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত