আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নিউজিল্যান্ডে বাড়ি কিনতে পারবে না বিদেশিরা

নিউজিল্যান্ডে বাড়ি কিনতে পারবে না বিদেশিরা

নিউজিল্যান্ডে বাড়ি কিনতে পারবে না বিদেশিরা। কারণ বিদেশি নাগরিকদের বাড়ি কেনায় নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।

স্থানীয় সময় গতকাল বুধবার পার্লামেন্টে এ সংক্রান্ত ‘ওভারসিজ ইনভেস্টমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল’ ৬৩-৫৭ ভোটে পাস হয় বলে জানিয়েছে বিবিসি। তবে দেশটির সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি থাকায় অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের নাগরিকেরা এই নিষেধাজ্ঞার বাইরে আছে।

ওভারসিজ ইনভেস্টমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল অনুসারে, অনাবাসী বিদেশিরা বেশির ভাগ বাড়ি কিনতে পারবেন না। কিন্তু নতুন অ্যাপার্টমেন্টে তারা সীমিত পরিমাণে বিনিয়োগ করতে পারবেন। আবাসিক বিদেশিদের ওপর এর প্রভাব পড়বে না।

নিউজিল্যান্ডের বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী ডেভিড পার্কার এই বিলকে ‘তাৎপর্যপূর্ণ মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, সরকার চায় সম্পদশালী বিদেশি ক্রেতাদের জন্য নিউজিল্যান্ডবাসীরা যেন কোণঠাসা না হয়ে পড়ে। এটা নিশ্চিত করবে যে নিউজিল্যান্ডের মনোরম হ্রদের তীর, সাগরমুখী জমি এবং উপশহরের বাড়ি বিদেশিদের জন্য নয়।

তবে সরকার বিরোধীরা বলছেন, এই নিষেধাজ্ঞা অপ্রয়োজনীয়। বিরোধী দল নিউজিল্যান্ড ন্যাশনাল পার্টির সংসদ সদস্য জুডিথ কলিন্স বলেন, আমরা মনে করি না যে এতে কোনও সমস্যার সমাধান হবে না।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে নিউজিল্যান্ডের নাগরিকরা বাড়ি ক্রয়ক্ষমতা সংকট মোকাবেলা করছে। কারণ বাড়ির মালিকানা অনেকের সামর্থ্যের বাইরে চলে গেছে। কম সুদের হার, সীমিত হাউজিং স্টক এবং অভিবাসনের কারণে এমনটা হয়েছে।

নিউজিল্যান্ডে গত ১০ বছরে জমি বা বাড়ির দাম গড়ে ৬০ শতাংশ বেড়েছে। দেশটির সবচেয়ে বড় শহর অকল্যান্ডে দাম প্রায় দ্বিগুণ হয়েছে।

গত বছরের নির্বাচনী প্রচারে বর্তমান প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের লেবার পার্টির গুরুত্বপূর্ণ ইস্যু ছিল দেশটির বড় বড় শহরে বিদেশি মালিকানা এবং আবাসন সংকট। এই ইস্যুকে কাজে লাগিয়ে তারা নয় বছর ধরে ক্ষমতাসীন রক্ষণশীল ন্যাশনাল দলকে পরাজিত করে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত