আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

হ্যান্ডশেক না করা সেই সুইডিশ তরুণী মামলায় জিতলেন

হ্যান্ডশেক না করা সেই সুইডিশ তরুণী মামলায় জিতলেন

ফারাহ আলহাজেহ

পুরুষ অফিসারদের সাথে হ্যান্ডশেক করতে না চাওয়ার কারণে চাকুরি বঞ্চিত হওয়া সুইডিশ মুসলিম নারী মামলায় জিতে ওই ঘটনার জন্য ক্ষতিপূরণ পেয়েছেন।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে অনুবাদক হিসেবে চাকুরির আবেদন করে ইন্টারভিউ দিতে ডাক পান ২৪ বছর বয়সী ফারাহ আলহাজেহ। এসময় পুরুষ অফিসারগণ তার দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালে তিনি ধর্মীয় কারণ দেখিয়ে দুঃখ প্রকাশ করেন। এবং একই সাথে বুকের কাছে হাত রেখে কর্মকর্তাদের প্রতি বিনয় প্রকাশ করেন। তবে তার সেই রীতি গ্রহণ করেনি ইন্টাভিউ বোর্ডের কর্তারা। তারা ফারাহর ইন্টারভিউ নিতে রাজি হননি।

সুইডেনের শ্রম আদালত সম্প্রতি এক রায়ে ধর্মীয় বৈষম্যমূলক আচরণ করার জন্য ওই কোম্পানিকে ৪০ হাজার সুইডিশ ক্রোনার (চার হাজার ৩৫০ মার্কিন ডলার) জরিমানা করেছে। ক্ষতিপূরণ বাবদ ফারাহকে প্রদান করতে হবে এই অর্থ।

সুইডেনের উপসালা শহরের বাসিন্দা ফারাহ আলহাজেহ। ওই শহরেরই একটি কোম্পানিতে চাকুরির আবেদন করেছিলেন তিনি। আদালত বলেছে, ধর্মীয় কারণে ফারাহ যে হ্যান্ডশেক করতে অস্বীকৃতি জানিয়েছেন সেই অধিকার তার রয়েছে মানবাধিকার বিষয়ক ইউরোপীয়ান কনভেনশনের আলোকে।

অন্যদিকে কোম্পানিটি বলেছে, তারা নারী পুরুষ সবাইকে সমানভাবে বিবেচনা করে বিধায় হ্যান্ডশেক না করাকে নিয়মের লঙ্ঘন হিসেবে দেখেছে, যদিও তাদের সেই যুক্তি গ্রহণ করেনি আদালত। পাঁচ বিচারকের মধ্যে তিন জন ফারাহর অধিকারের পক্ষে অবস্থান নিয়েছেন, দু’জন অবস্থান নিয়েছেন কোম্পানিটির পক্ষে।

ফারাহ বলেন, ‘আমি স্রষ্টায় বিশ্বাস করি, যেটা সুইডেনে খুব একটা দেখা যায় না। কারো জন্য কোন ধরনের সমস্যা সৃষ্টি না করে আমার সেটাই করে যাওয়া উচিত।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত