আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

এবার ট্রাম্পের পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ

এবার ট্রাম্পের পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ

হোয়াইট হাউজের প্রাক্তন কর্মী ওমারোসা ম্যানিগাল্ট নিউম্যান এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্পের বিরুদ্ধে অনৈতিক অর্থ প্রদানের প্রস্তাব দেওয়ার অভিযোগ করেছেন। বৃহস্পতিবার তিনি এ সংক্রান্ত একটি নতুন অডিও রেকর্ড প্রকাশ করেছেন।

ওমারোসা দাবি করেছেন, হোয়াইট হাউজ থেকে বরখাস্তের পর তাকে টেলিফোনে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরে যোগ দেওয়ার বিনিময়ে মাসে ১৫ হাজার ডলার দেওয়ার প্রস্তাব করেছিলেন। বিনিময়ে তাকে চাকরিচ্যুতির ব্যাপারে চুপ থাকতে বলেছিলেন লরা।

ওমারোসা জানান, হোয়াইট হাউজের চিফ অব স্টাফ জন কেলি যেদিন তাকে বরখাস্ত করেন তার পরের দিনই লরা ট্রাম্প তাকে ফোন দেন। এর আগের দিন নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া স সাক্ষাৎকারে ট্রাম্পের সঙ্গে কাজ করা বেশ জটিল বলে ম্যানিগ্যাল্ট যে মন্তব্য করেছিলেন আলাপচারিতার প্রথমে সে বিষয়টি নিয়ে কথা বলেন লরা।

জবাবে ওমারোসা বলেন, হোয়াইট হাউজে তিনি ছিলেন একমাত্র আফ্রিকান-আমেরিকান নারী। তিনি এমন কিছু দেখেছেন যা তাকে অস্বস্তিতে ফেলেছে এবং ‘আমি যে নিগুঢ় গল্প জানি তা বিশ্ব শুনতে চায়।’

জবাবে লরা ট্রাম্প বলেন, ‘মনে হচ্ছে সুনিশ্চিতভাবে তুমি এমন কিছু পেয়েছ যা প্রকাশ করতে চাচ্ছ।’

এরপরই ম্যানিগাল্টকে ট্রাম্পের ২০২০ সালের নির্বাচনী শিবিরে চাকরির জন্য প্রস্তাব দেন লরা। এসময় তাকে মাসে ১৫ হাজার ডলার করে দেওয়ার প্রস্তাব দেন।

সাক্ষাৎকারে ওমারোসা ম্যানিগাল্টের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি একে অনৈতিক অর্থ প্রদানের চেষ্টা হিসেবে দেখছেন কিনা। জবাবে ওমারোসা বলেন, ‘অবশ্যই’।

লরা যে বিনিময়ে মুখ বন্ধ রাখতে বলেছে তা উল্লেখ করে ওমারোসা বলেন, ‘তিনি এটা একেবারেই স্পষ্ট করেছেন যে, আমি যদি নির্বাচনী শিবিরে যোগ দেই তাহলে আমাকে চুপ থাকতে হবে। আমি একে আমার নিরবতা কেনার চেষ্টা হিসেবে দেখছি।’

গত বছর ডিসেম্বরে অযোগ্যতা ও দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে ওমারোসাকে হোয়াইট হাউসের গণসম্পর্ক কর্মকর্তার চাকরি থেকে পদচ্যুত করা হয়। চাকরি খোয়ানোর পর হোয়াইট হাউসে অভিজ্ঞতার বর্ণনা করে ওমারোসা একটি খোলামেলা বই লিখেছেন। বইটি এই সপ্তাহেই বাজারে আসছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত