আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ফিলিস্তিনিদের ঘরে ফেরার আন্দোলনে নিহত ১৬৬

ফিলিস্তিনিদের ঘরে ফেরার আন্দোলনে নিহত ১৬৬

১৯৪৮ সালে দখলদার ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে নিজ দেশে পরবাসী হয়ে পড়ে ফিলিস্তিনিরা। সে সময় প্রায় সাড়ে ৭ লাখ ফিলিস্তিনিকে নিজ দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে হয়।

ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজার অধিবাসীরা সরাসরি ইসরাইলের দমনপীড়নের শিকার। গাজা পুরোপুরি অবরুদ্ধ রয়েছে। মৌলিক নাগরিক অধিকার থেকে বঞ্চিত ফিলিস্তিনবাসীরা।

এছাড়াও ইসরাইলিরা প্রতিনিয়ত ফিলিস্তিনিদের উচ্ছেদ করেই চলেছে। ফিলিস্তিনিদের তাড়িয়ে সেখানে ইসরাইলি বসতি স্থাপন করা হচ্ছে।

নির্যাতন ও উচ্ছেদের প্রতিবাদে গত ৩০ মে থেকে অবরুদ্ধ গাজাবাসীরা ইসরাইল সীমান্তে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ দমনে ইসরাইল সৈন্যরা টিয়ার শেল ও গুলি নিক্ষেপ করে।

এছাড়া ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তা নির্মূলের নামে বিমান হামলা করে ইসরাইলি সেনারা।

গত ৪ মাসে নিজ ভূমিতে ফেরার গাজাবাসীর এই বিক্ষোভ আন্দোলনে ইসরাইলের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৬ জন। এছাড়া ১৮ হাজারের বেশি আহত হয়েছে।

নিহত ও আহতের এই তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরাইলের এবারের বিমান হামলা ও সরাসরি গুলিতে ডাক্তার, নার্স, সাংবাদিকসহ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ফিলিস্তিনিদের বিক্ষোভ ও ইসরাইলের দমনপীড়নের মাঝে দুই পক্ষের শান্তি আলোচনা নিয়ে এগিয়ে এসেছে জাতিসংঘ ও মিসর।

সংঘর্ষ চলাকালীন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিসর সফর করেন। সেখানে তিনি মিসরের প্রেসিডেন্ট সিসির সঙ্গে বৈঠকে বসেন।

এছাড়া জাতিসংঘের প্রতিনিধি গাজায় হামাস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

হামাসের পক্ষে উপস্থিত ছিলেন লেবাননে ৮ বছর ধরে নির্বাসিত হামাস নেতা সালেহ আল আরোরি। নিরাপত্তার ব্যাপারে মিসর ও জাতিসংঘ আশ্বস্ত করলে তিনি মিসর সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করেন।

ফিলিস্তিনিদের ঘরে ফেরার আন্দোলনের নিন্দা করে ইসরাইল। দেশটির জাতিসংঘে নিয়োজিত দূত ড্যানি ডেনন বলেন, ফিলিস্তিনের ঘরে ফেরার আন্দোলন মানে হচ্ছে ইসরাইলকে ধ্বংস করা।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত