আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

স্তন্যপান করিয়ে বিপন্ন শিশুকে বাঁচালেন আর্জেন্টিনার পুলিশ কর্মকর্তা

স্তন্যপান করিয়ে বিপন্ন শিশুকে বাঁচালেন আর্জেন্টিনার পুলিশ কর্মকর্তা

স্তন্যপান করিয়ে বিপন্ন শিশুকে বাঁচালেন এক নারী পুলিশ কর্মকর্তা। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে আর্জেন্টিনায়। দায়িত্ব পালনের সময় এক বিপন্ন শিশুকে স্তন্যদান করে ইন্টারনেট দুনিয়ায় লাখ লাখ মানুষের ভালোবাসার জোয়ারে ভাসছেন এই মহিলা পুলিশ কর্মকর্তা। খবর ডেইলি মেইল, মেট্রো।

এরই মধ্যে সেলেস্টা আয়ালা নামে ওই অফিসারের এক বিপন্ন শিশুকে কোলে নিয়ে হাসপাতালের চেয়ারে বসে স্তন্যপান করানোর দৃশ্য অনলাইন দুনিয়ায় ভাইরাল হয়েছে। 

ঘটনার দিন সেলেস্টা বুয়েনস আইরেসের ‘সোর মারিয়া লুদোভিকা চিল্ড্রেন্স হাসপাতালে’ ডিউটি করছিলেন। হঠাৎ ওই শিশুটির কান্নার আওয়াজ পান।  হাসপাতালের চিকিৎসকদের কাছে অনুরোধ করেন শিশুটিকে দুধ খাওয়ানোর জন্য। কিন্তু হাসপাতালের কর্মীরা এতটাই ব্যস্ত ছিলেন যে, তারা সেই শিশুটিকে সেখানেই ফেলে রেখে দেন। পুলিশ অফিসার সেলেস্টা শিশুটিকে কোলে নিয়ে নিজেই স্তন্য পান করান। বিপন্ন শিশুটি তখনই কান্না থামায় এবং প্রাণে বাঁচে।

সেলেস্টা আয়ালার এমন পদক্ষেপ ক্যামেরাবন্দি করে ফেসবুকে পোস্ট করেন তার সহকর্মী মারকোস হেরেদিয়া। মার্কোস তার ফেসবুক পোস্টে লিখেছেন, হাসপাতাল কর্মীরা শিশুটিকে ‘নোংরা’ বলে ধরতেও চায়নি।

ছবি ফেসবুকে পোস্ট হতেই প্রায় দেড় লাখ লাইক হয়েছে। আর লাইক, শেয়ার ও ইতিবাচক কমেন্ট তো আছেই। শিশুটি একজন সিঙ্গেল মাদারের ষষ্ঠ ও কনিষ্ঠতম সন্তান। তবে হাসপাতালে সে কীভাবে এবং কার সঙ্গে এলো তা জানা যায়নি।

উল্লেখ্য, গত বছর অস্ট্রেলিয়ার পার্লামেন্টে অধিবেশন চলাকালীন সেনেটর ল্যারিসা ওয়াটার্স তার দু’মাসের মেয়েকে স্তন্যপান করিয়ে শিরোনামে এসেছিলেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত