আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

স্পেনে মানুষের চেয়ে শুকরের সংখ্যা বেশি

স্পেনে মানুষের চেয়ে শুকরের সংখ্যা বেশি

স্পেনের মানুষের তুলনায় শুকরের সংখ্যা বেড়ে গেছে। দেশটির পরিবেশ মন্ত্রণালয় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, স্পেনের জনসংখ্যা চার কোটি ৬৫ লাখ, আর শুকরের সংখ্যা পাঁচ কোটি।

প্রতিবেদনে দেখানো হয়েছে, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত ৯০ লাখ শুকর বেড়েছে। এর ফলে পরিবেশের ওপর এই শিল্পের বিরুপ প্রভাব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। গত বছর এই শিল্প থেকে ৪০ লাখ টনেরও বেশি মাংস উৎপাদিত হয়েছিল এবং ৬০০ কোটি ইউরো আয় হয়েছিল।

শুকরের সংখ্যা বেড়ে যাওয়ায় এই শিল্পের পরিধি বেড়েছে। সেই সুবাদে পরিবহনের যানবাহন ও বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে। এর ফলে এই প্রাণীগুলো চতুর্থ বৃহত্তম গ্রিন হাউজ গ্যাস নিঃসরণকারীতে পরিণত হচ্ছে। ঘন ঘন খরায় আক্রান্ত স্পেনকে প্রচুর পানি সরবরাহ করতে হচ্ছে এই শিল্পে। প্রতিদিন একটি শুকর ১৫ লিটার করে পানি পান করে। সেই হিসেবে জারাগোজা, সেভিল ও আলিকান্তে শহরে সম্মিলিতভাবে যে পানি ব্যয় হয় তার সমপরিমাণ পানি ব্যয় হয় এই শিল্পে। এছাড়া পশুর বর্জ্য থেকে যে পরিমাণ নাইট্রেট নির্গত হয় তা ভূগর্ভস্থ পানিকে দূষিত করে ফেলছে বলেও পরিবেশবাদীরা জানিয়েছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত