আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

তুরস্কে যুক্তরাষ্ট্রের দূতাবাসে গুলি, ২ জন আটক

তুরস্কে যুক্তরাষ্ট্রের দূতাবাসে গুলি, ২ জন আটক

তুরস্কে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। রাজধানী আঙ্কারায় অবস্থিত দূতাবাসে কয়েকজন দুর্বৃত্ত একটি চলন্ত গাড়ি থেকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সোমবার এ হামলার ঘটনা ঘটে।

আঙ্কারা গভর্নরের কার্যালয় থেকে বলা হয়, স্থানীয় সময় সোমবার ভোর ৫টায় এ হামলা চালানো হয়। হামলাকারীরা চলন্ত গাড়ি থেকে দূতাবাসের নিরাপত্তা গেটে ছয়টি গুলি ছোঁড়ে। এর মধ্যে তিনটি গুলি একটি লোহার দরজা ও একটি জানালায় লাগে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সরকারি ছুটি পালনে এই সপ্তাহে দূতাবাস বন্ধ রয়েছে।

এ হামলার সঙ্গে জড়িত ৩০ বছরের কাছাকাছি বয়সি দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পিস্তল ও গাড়ি জব্দ করা হয়েছে। আটককৃতরা হামলার কথা স্বীকার করেছেন।

তুরস্কের কর্মকর্তারা জানান, হামলাকারী দুজনেরই অপরাধের আগের রেকর্ড রয়েছে এবং এ ঘটনায় তাদের উদ্দেশ্য তদন্ত করে দেখা হচ্ছে।

তুরস্কে যুক্তরাষ্ট্রের দূতাবাস এ ঘটনার প্রেক্ষিতে সোমবার এক টুইটার বার্তায় বলেছে, ‘আজ (সোমবার) সকালে আমাদের দূতাবাসে হামলা চালিয়েছে বলে অভিযুক্ত দুজনকে দ্রুত ও পেশাদারিত্বের সঙ্গে আটক করায় আমরা তুরস্কের জাতীয় পুলিশ ও দেশটির সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।’

উল্লেখ্য, সম্প্রতি আমেরিকার এক নাগরিককে আটকের জের ধরে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। তুরস্কের অ্যালুমনিয়ামসহ কয়েকটি পণ্য আমদানির ওপর শুল্কের হার বাড়িয়ে দেয় যুক্তরাষ্ট্রে। এসব পদক্ষেপের ফলে তুরস্কের মুদ্রা লিরার প্রায় ৪৫ শতাংশ পতন ঘটে অর্থনীতি অস্থিতিশীল হয়ে পড়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে নতুন মৈত্রী খোঁজার হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে, সোমবার যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু বলেছেন, ‘এটি কী? এটি কি সাম্প্রতিক ঘটনায় উস্কানি নাকি সাধারণ অপরাধ নাকি সাধারণ অপরাধের আড়ালে উস্কানিমূলক কর্মকাণ্ড?’

তুরস্কের আইন ও বিচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘এটি স্পষ্টতই উস্কানিমূলক কর্মকাণ্ড। বিদেশি দূতাবাসগুলো আমাদের দেশের অতিথি। তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শন করা হবে। তুরস্ক একটি নিরাপদ দেশ।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত