আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

এক সড়ক দুর্ঘটনায় ৩ মন্ত্রী বরখাস্ত

এক সড়ক দুর্ঘটনায় ৩ মন্ত্রী বরখাস্ত

মাত্র একটি সড়ক দুর্ঘটনার প্রেক্ষিতে বরখাস্ত হয়েছেন বুলগেরিয়ার তিন জন প্রভাবশালী মন্ত্রী। শুক্রবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ভোগ শহরে দুর্ঘটনার শিকার হয় একটি বাস। এতে প্রায় ১৭ ব্যক্তি নিহত হন। ভয়াবহ এ দুর্ঘনায় সড়ক যোগাযোগ সংশ্লিষ্ট মন্ত্রীদের ওপর বেজায় চটেছেন দেশটির প্রধানমন্ত্রী বয়কো বরিসভ। এর প্রেক্ষিতে সড়ক মন্ত্রী ইভলো মস্কোভস্কি, আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী নিকোলে নানকভ ও স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যালেনটিন রাদেভকে একসঙ্গে বরখাস্ত করেন তিনি। কারণ হিসেবে বলেন, রাজনীতিবিদদের সড়ক দুর্ঘটনার দায় নেয়া উচিত।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবারের দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানি নিয়ে পূর্ব ইউরোপের দেশটিতে নিন্দার ঝড় বইছে। নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট সব পক্ষ। প্রধানমন্ত্রী তার মন্ত্রীসভার তিনজন মন্ত্রীকে বরখাস্ত করেছেন। বরখাস্তকৃত মন্ত্রীরাও দুর্ঘটনার দায় স্বীকার করে দু:খ প্রকাশ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যালেনটিন রাদেভ বলেন, আমরা দুর্ঘটনার রাজনৈতিক দায় স্বীকার করে নিয়েছি। এজন্য আমরা পদ ছেড়ে দিচ্ছি। অবশ্যই আমরা এ ধরণের দুর্ঘটনা প্রতিরোধের মতো ব্যবস্থা করতে পারি নি। রাদেভ যখন সাংবাদিকদের এসব কথা বলছিলেন, বরখাস্তকৃত আরেক মন্ত্রী নিকোলে নানকভও তার সঙ্গে ছিলেন। তিনি রাদেভের বক্তব্যকে সমর্থন করেন।

উল্লেখ্য, গত শনিবারেও এ অঞ্চলে একটি বাস দুর্ঘটনার শিকার হয়। বাসটি পাশ্ববর্তী খাদে পড়ে গেলে প্রায় দুই ডজন মানুষ আহত হন। এ দুর্ঘটনার প্রতিবাদে শনিবার থেকে প্রতিদিনই রাজপথে বিক্ষোভ দেখিয়ে আসছে বুলগেরিয়ার মানুষ। বিক্ষোভকারীদের দাবি, কর্তৃপক্ষ সড়ক মেরামতের বিষয়টি যথাযথ আমলে নেয়নি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত