আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মিয়ানমার উপকূলে ‘ভুতুড়ে জাহাজ’ আটক

মিয়ানমার উপকূলে ‘ভুতুড়ে জাহাজ’ আটক

মানুষ নেই, জন নেই। নেই কোনো চালক। এমনটি একটি রহস্যময় জাহাজ এসে ভিড়েছে মিয়ানমার উপকূলে। স্থানীয় জেলেরা এর নাম দিয়েছে ‘ভুতুড়ে জাহাজ’।

জাহাজটি মিয়ানমারের জলসীমায় প্রথম আবিষ্কার করে দেশটির জেলেরা। লোকজনহীন পরিত্যক্ত জাহাজ দেখে তারা ভয় পেয়ে যায়। পরে তারা স্থানীয় পুলিশকে খবর দেয়।

মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গনের উপকূলে একটি চরে আটকা পড়েছে জাহাজটি। এখন দেশটির কর্তৃপক্ষ জাহাজটি তদন্ত করে দেখছে।

জাহাজটির নাম ‘স্যাম রাতুলাঙ্গি পিবি ১৬০০’। এটি একটি পরিত্যক্ত পণ্যবাহী জাহাজ। গত সপ্তাহের প্রথমদিকে জাহাজটি মিয়ানমার জলসীমায় লোকজনহীন ছাড়াই চলন্ত অবস্থায় ভাসমান দেখতে পায় জেলেরা।

ইয়াঙ্গন পুলিশ জানিয়েছে, জাহাজটিতে কোনো নাবিক কিংবা পণ্য ছিল না।

পুলিশ জানায়, বৃহস্পতিবার জাহাজটিতে আরোহণ করে মিয়ানমার নৌবাহিনী ও ইয়াঙ্গন কর্তৃপক্ষ। তারা এখন জাহাজটি তদন্ত করে দেখছে।

ইয়াঙ্গন পুলিশ ফেসবুকে এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটি ভাসতে ভাসতে মিয়ানমার জলসীমায় ইয়াঙ্গনের কাছে একটি চরে এসে ভিড়ে। জাহাজটিতে ইন্দোনেশিয়ার পতাকা ছিল।

মিয়ানমার সমুদ্রসফরকারীদের স্বাধীন ফেডারেশনের মহাসচিব অং কিয়ো লিন জানান, জাহাজটি এখনো চালু রয়েছে। হয়তো কোনো কারণে কেউ জাহাজটি পরিত্যাগ করেছে।

বিশ্বব্যাপী জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ম্যারিন ট্রাফিক তাদের ওয়েবসাইটে বলেছে, ২০০১ সালে তৈরি জাহাজটি ৫৮০ ফুটের বেশি লম্বা।

এর আগে ২০০৯ সালে তাইওয়ান উপকূলে জাহাজটি সর্বশেষ দেখা গিয়েছিল। এর পর থেকে নিখোঁজ ছিল জাহাজটি। মিয়ানমার জলসীমায় পরিত্যক্ত জাহাজ চোখে পড়ার ঘটনা এটিই প্রথম।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত