আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে জাপানে

শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে জাপানে

গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন মঙ্গলবার জাপান উপকূলে আঘাত হেনেছে।। দেশটির আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

​এএফপি জানিয়েছে, স্থানীয় সময় দুপুরে জাপানের পশ্চিম উপকূলে ঘন্টায় ২১৬ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে টাইফুন জেবি আঘাত হানে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তাৎক্ষনিকভাবে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এক পুলিশ সদস্য জানিয়েছেন, কিয়োটো স্টেশনে কাঁচের ছাদ ধসে পড়ায় কয়েকজন আহত হয়েছে। সড়কে রাখা গাড়িগুলো উড়ে গিয়ে আরেক পাশে পড়েছে।

এর আগে টাইফুনে বাতাসের গতিবেগ  তীব্র ও প্রবল বৃষ্টিপাত হতে পারে সতর্ক করে দিয়ে উপকূলীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল কর্তৃপক্ষ। জাপানের আবহাওয়া দপ্তর সতর্ক করে দিয়ে বলেছে, ওসাকা ও কিয়োটোর মতো বড় শহরগুলোসহ পশ্চিম উপকূলে ভূমিধস, বন্যা, প্রবল বাতাসের সঙ্গে উঁচু ঢেউ, বজ্রপাত ও ঘূর্ণিবায়ু বয়ে যেতে পারে।

প্রধানমন্ত্রী শিনজো আবে স্থানীয়দের দ্রুত এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

আবহাওয়া দপ্তরের প্রধান পূর্বাভাস কর্মকর্তা রাইউতা কুরোরা বলেছেন,  ‘১৯৯৩ সালের পর এটি সবচেয়ে শক্তিশালী টাইফুন।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত