আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আবারও স্পেন থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রচারণায় কাতালোনিয়া

আবারও স্পেন থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রচারণায় কাতালোনিয়া

আবারও স্পেন থেকে বিচ্ছিন্ন হতে প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন কাতালোনিয়ার নেতা কুইম তোরা। সোমবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি একথা জানান বলে জানিয়েছে রয়টার্স।
 
তোরা বলেন, আমি এর শেষ দেখে ছাড়বো। কাতালান পার্লামেন্ট চাইলে যতদূর সম্ভব আমি এটাকে নিয়ে যাব।

স্পেনের নতুন কেন্দ্রীয় সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ কাতালোনিয়ার স্বায়ত্তশাসনের জন্য গণভোটের প্রস্তাব করেন। কিন্তু এই গণভোট অঞ্চলটির স্বাধীনতা বা বিচ্ছিন্ন হওয়ার জন্য নয় বলেও উল্লেখ করেন তিনি।

স্প্যানিশ রেডিওকে তিনি স্পষ্ট করে বলেন, এই গণভোট অঞ্চলটির স্বায়ত্তশাসনের। 

এর আগে গত জুলাই মাসে মাদ্রিদে তোরার সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় প্রধানমন্ত্রী। তখন তিনি কেন্দ্রের সঙ্গে বার্সেলোনার সম্পর্ক স্বাভাবিক করতে কাতালান বিচ্ছিন্নতাবাদী বন্দিদের মুক্তি দেয়া এবং অঞ্চলটির ওপর থেকে আর্থিক নিয়ন্ত্রণ তুলে নেয়ার কথা বলেন।

কাতালান বিচ্ছিন্নতাবাদী দলগুলো আবারও জাতীয় বাজেটের অধীনে আসবে বলেও আশা করেন তিনি।

উল্লেখ্য, গত ১৪ মে কাতালান পার্লামেন্ট কট্টর বিচ্ছিন্নতাবাদী কুইম তোরাকে নতুন নেতা নির্বাচিত করে। ৫৫ বছরের তোরা স্বাধীনতা প্রশ্নে গত বছর ১ অক্টোবরের গণভোটের ফলকে সম্মান জানানোর প্রতিশ্রুতি দিয়ে বলেন, তিনি একটি স্বাধীন প্রজাতন্ত্র গঠনের লড়াই চালিয়ে যাবেন।

গণভোটের ফলাফলের পর একতরফা স্বাধীনতা ঘোষণা করে বেলজিয়ামে পালিয়ে যান অঞ্চলটির তৎকালীন নেতা পুজদেমন। পরে স্পেন সরকার তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে বেলজিয়াম পুলিশের কাছে তিনি আত্মসমর্পণ করেন এবং জামিন নেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত