আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

জাপানে টাইফুনের পর ভূমিকম্পে নিহত ২, নিখোঁজ ৩২

জাপানে টাইফুনের পর ভূমিকম্পে নিহত ২, নিখোঁজ ৩২

ঘূর্ণিঝড় জেবির আঘাতের পর জাপানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হোক্কাইডোতে ৬.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে দুজন নিহত ও ৩২ জন নিখোঁজের খবর পাওয়া গেছে।

৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৩টা ৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পর প্রায় ৩০ লাখ বাসভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এ ছাড়া রেল ও বিমানসহ সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। হোক্কাইডোর রাজধানী সাপ্পোরোসহ প্রধান শহরগুলোতে শতাধিক লোক আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল সাপ্পোরোর ৬৮ কিলোমিটার দক্ষিণে ভূপৃষ্ঠের ২৭ কিমি. গভীরে।

ভূমিকম্পে সুনামির ঝুঁকি নেই বলে জানিয়েছেন দেশটির আবহাওয়া সংস্থার কর্মকর্তা তোশিউকি মাতসুমরি।

বৃহস্পতিবার সকাল ৬টার আগে নিজ কার্যালয়ে আসেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। এক অনির্ধারিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা কঠিন। সরকার জনগণের জীবনের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

অনুসন্ধান ও উদ্ধারে ইতিমধ্যে একটি টাস্কফোর্স গঠন করেছে সরকার। আত্মরক্ষা বাহিনীর ২৫ হাজার সদস্যকে দুর্গত এলাকায় পাঠানো হচ্ছে। ঝুঁকি এড়াতে জনসাধারণকে স্থানীয় আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করতে বলা হয়েছে।’

এর আগে জাপানের স্থানীয় সময় ৪ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরের পর দেশটিতে গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘জেবি’ আঘাত হেনেছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত