আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ১৭

সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ১৭

দক্ষিণ সুদানে একটি ছোট যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। উড়োজাহাজটি যাত্রী নিয়ে জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরোল শহরে যাচ্ছিল।

রোববার দেশটির তথ্যমন্ত্রী তাবান আবেল বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত হয়েছে। এছাড়া তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং দুজন নিখোঁজ রয়েছে।

উড়োজাহাজটিতে ২২ জন আরোহী ছিল এবং এর মধ্যে তিন শিশু ছিল। তথ্যমন্ত্রী জানিয়েছেন, বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যে একজন ইতালির চিকিৎসক রয়েছেন। তিনি একটি এনজিও’র হয়ে কাজ করতেন। তার অবস্থা সংকটজনক।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, উড়োজাহাজটি একটি নদীর কাছে বিধ্বস্ত হয়েছে। হতাহতদের পানির মধ্য থেকে উদ্ধার করা হয়েছে।

এর আগে দক্ষিণ সুদানের বেসামরিক উড়োজাহাজ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড সুবেক বিধ্বস্তের খবর নিশ্চিত করেছিলেন। তিনি অবশ্য নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেননি।

সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বেশ কয়েকটি উড়োজাহাজ দুর্ঘটনার ঘটেছে। গত বছর বাজে আবহাওয়ার কারণে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হলে চার যাত্রী আহত হয়। এর আগে ২০১৫ সালে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হয় প্রায় অর্ধশত মানুষ।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত