আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

খেলা শেষে গ্যালারি পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রবাসী বাংলাদেশিরা

খেলা শেষে গ্যালারি পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রবাসী বাংলাদেশিরা

খেলা শেষে গ্যালারি পরিষ্কার করছেন প্রবাসী বাংলাদেশিরা। ছবি: ফেসবুক

গ্যালারির গর্জন শুনে যে কেউই বিভ্রান্তিতে পড়ে যেতে পারতেন, খেলা দুবাইয়ে হচ্ছে নাকি মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হচ্ছে। গ্যালারির প্রায় পুরোটাই ছিল বাংলাদেশের সমর্থকদের দখলে। শুরু থেকেই ‘বাংলাদেশ, বাংলাদেশ’ গর্জনে প্রবাসী দর্শকরা উৎসাহ জুগিয়েছেন মাশরাফি-মুশফিক-তামিমদের।

মরুর বুকে দলকে উৎসাহ দিতে এমন সমাগম আর গর্জন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে খেলা শেষে প্রবাসীরা অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। ম্যাচ শেষে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত বাঙালি দর্শকরা নিজ নিজ আসন ও আশপাশে থাকা ময়লা পরিষ্কার করেন।

সর্বশেষ রাশিয়া বিশ্বকাপে ম্যাচ শেষে জাপানি সমর্থকেরা ঝকঝকে করে রেখে গিয়েছিলেন স্টেডিয়ামের গ্যালারি। নিজ হাতে জাপানিদের গ্যালারি পরিষ্কার করার সেই ছবি দ্রুতই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। আর এবার তেমনই কাজ করলেন মাঠে খেলা দেখতে যাওয়া বাংলাদেশি প্রবাসীরা।

অবশ্য গ্যালারি পরিষ্কার করা ওই প্রবাসী বাংলাদেশিদের পরিচয় জানা যায়নি। তবে গায়ের টি-শার্ট দেখে বোঝা গেছে, তারা চট্টগ্রামের বাসিন্দা। কারণ তাদের টি-শার্টে লেখা ছিল ‘চট্টগ্রাম টাইগারস’। মাঠে চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল দেখিয়েছেন অসীম সাহসিকতা, আর মাঠের বাইরে গ্যালারিতে তার শহরের মানুষেরা স্থাপন করেছেন অনন্য এক দৃষ্টান্ত।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের প্রতিটি মুহূর্তে ছিল যেন ভালোলাগার ছোঁয়া। এক হাতে ব্যান্ডেজ বাধা গ্লাভস, আরেক হাতে ব্যাট নিয়ে তামিম ইকবাল সাহসিকতার বিরল নজির স্থাপন। পাঁজরের চোট নিয়েও মুশফিকুর রহিমের ১৪৪ রানের অতুলনীয় ইনিংস। মাশরাফি-মুস্তাফিজ-মিরাজ-রুবেলদের জাদুকরী সব স্পেল।

সর্বোপরি ১৩৭ রানের বড় জয় দিয়ে এশিয়া কাপের ১৪তম আসরে বাংলাদেশের শুভ সূচনা হয়। তবে সব ছাপিয়ে গেছে তামিমের দুঃসাহসিক কীর্তি। এর পাশাপাশি মন ছুঁয়েছে প্রবাসী দর্শকদের আনন্দ-উল্লাস-উদযাপন শেষে গ্যালারি পরিষ্কারের অনন্য এই দৃষ্টান্ত।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যদিও ম্যাচ শেষে তার স্বদেশি মানুষদের গড়া অনন্য দৃষ্টান্তের কথা জানা ছিল না মাশরাফির। তবে গ্যালারিতে বসে সমর্থন দিয়ে তাদের শক্তি জোগানোর জন্য বাংলা ভাষাতেই তাদের ধন্যবাদ জানান মাশরাফি। তিনি বলেন, ‘যারা আজ মাঠে এসে আমাদের সমর্থন জানিয়েছেন, দেশ থেকে এসেছেন কিংবা আরব আমিরাতে থাকা প্রবাসীরা, সবাইকে ধন্যবাদ।’

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও আলাদা করে দর্শকদের ধন্যবাদ জানান মাশরাফি। বাংলাদেশ অধিনায়কের ভাষ্য, ‘আমি দর্শকদের নিয়ে আলাদা করে বলতে চাই। প্রথম বল থেকেই তারা আমাদের সমর্থন দিয়ে এসেছে, যা দলের জন্য ভালো ছিল। আর হ্যাঁ, এশিয়া কাপের শুরুটা সব মিলিয়ে ভালোই হলো। আমার তো মনে হয় দর্শক মিরপুর থেকেই বেশি ছিল, স্টেডিয়ামটা বেশ বড়। মাঠ ভর্তি মানুষ ছিল আজ। সেদিন থেকে মিরপুরের সাথে অনেকটা মিল ছিল বলা যায়।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত